1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

২ টন মাদকসহ সৌদি যুবরাজ গ্রেফতার

  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫
  • ৪৯৬ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক : লেবাননে নিজস্ব বিমানে করে দুই টন মাদক চোরাচালানের অভিযোগে গ্রেফতার হয়েছেন সৌদি যুবরাজ আব্দুল মুহসেন বিন ওয়ালিদ বিন আব্দুল আজিজ আল সৌদ। দেশটির গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। এএফপি, এক্সপ্রেস ট্রিবিউন।

সোমবার লেবাননের রাজধানী বৈরুতের রফিক হারিরি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সৌদি যুবরাজের ব্যক্তিগত বিমানটি অবতরণের পর তাতে তল্লাসি চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। এ সময় প্রায় দুই টন মাদক বহন করছিলেন ওই যুবরাজ।

যুবরাজের ওই বিমান থেকে জব্দকৃত এসব মাদকের মধ্যে ‘কেপ্টাগন বড়ি’ ও কোকেন রয়েছে। বিমানটির পরবর্তী গন্তব্য ছিল সৌদি আরব।

তল্লাসির সময় বিমানে ঢুকে ব্যক্তিগত বিমানটি থেকে ২৪টি ব্যাগ ও আটটি স্যুটকেস উদ্ধার করেন নিরাপত্তাকর্মীরা। এর প্রতিটিতেই রয়েছে মাদক দ্রব্য ‘কেপ্টাগন’।

প্রায় দুই টন মাদক বহনকারী ওই যুবরাজকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। এসময় মাদক দ্রব্য উদ্ধারের পর যুবরাজ আব্দুল মুহসেন ও তার চার সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।

মাদক ‘কেপ্টাগন’ সৌদি আরবের তরুণদের মাঝে বেশ জনপ্রিয়। তাকফিরি সন্ত্রাসীয় গোষ্ঠী আইএসআইএলের সদস্যরাও ব্যাপকভাবে কেপ্টাগন পিল সেবন করে নানা তাণ্ডবলীলায় মেতে উঠে বলে অভিযোগ রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com