জগন্নাথপুর২৪ ডেস্ক::
তিনি বলেন, বিমান বিধ্বস্তের ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ২৭ জন দগ্ধ অবস্থায় আমাদের এখানে এসেছে। তাদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। সবার অবস্থা আশঙ্কাজনক।’
এ চিকিৎসক আরও বলেন, এখনো দগ্ধ আহতদের হাসপাতালে আনা হচ্ছে। জরুরি বিভাগে চিকিৎসকদের একটি বিশেষ দল আহতদের চিকিৎসা দিচ্ছেন।
এর আগে দুপুর আড়াইটার দিকে আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বেলা ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। দেড়টার কিছু সময় পর এটি বিধ্বস্ত হয়।
জানা গেছে, বিমান বিধ্বস্ত হওয়ার পর মাইলস্টোন স্কুলের ভবনটিতে আগুন ধরে যায়। ভবনটির নাম হায়দার হল।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দ হয়ে বিমানটিতে আগুন ধরে যায়। এ সময় আশপাশে হতাহত অনেকের দেহ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে। অনেককে আশপাশের হাসপাতালগুলোতে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে।
মাইলস্টোন কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র হাবিবুর যুগান্তরকে বলেন, ‘আমি ক্লাশ শেষ করে বের হই। ওই সময় দেখি ক্যান্টিনের সামনে শব্দ হয়ে আগুন ধরে গেছে।’। সূত্র যুগান্তর