1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

জগন্নাথপুরে ইয়াং ষ্টার’র আয়োজনে দুইশতাধিক পরিবার পেল শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী

  • Update Time : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১
  • ৬৭৪ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরের সামাজিক সংগঠন ইয়াং স্টার এর  উদ্যোগে গতকাল  শুক্রবার  উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসী গ্রামে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী  বিতরণ করা হয়েছে।  শ্রীরামসী গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য শাখা ইয়াং স্টার এর  উপদেষ্ঠা হিত্রো আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি  আংগুর মিয়ার পরিবারের সহযোগিতায় ও অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ এমদাদ হকের সার্বিক তত্বাবধানে দুই শতাধিক শীর্তাত মানুষের মধ্যে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষ্য জগন্নাথপুর ইয়াংস্টারের সভাপতি আব্দুল মুকিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাহির এবং যুগ্ম সম্পাদক মিটন দেব এর যৌথ পরিচালনায় বিতরণী সভা অনুষ্ঠিত হয়। এতে

প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সহ সভাপতি আব্দুল কাইয়ুম মুশাহিদ,  উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, স্থানীয় ইউপি সদস্য  মাহবুব হোসেন, সমাজকর্মী তানভীর আলম পিয়াস। অন্যদের মধ্যে বক্তব্য দেন ইয়াং স্টারের  রনি রাজ, ফারদিন হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সমাজকর্মী জহুর মিয়া, জগন্নাথপুর ইয়াংস্টারের উপদেষ্টা নুর আহমদ রুদ্র, উবায়দুল হক জাবেদ, জগন্নাথপুর ইয়াং স্টার সহ সভাপতি রেজুওয়ান কোরেশী, সিনিয়র যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ, শাহজাহান সিদ্দিকী, জিয়াউর হক জিয়া, জুয়েল হোসেন, কয়েস, কাওসার খোকন, নাইম, তানভীর জাবেল, সাইদুল, বিশাল, ইউসুফ আলী প্রমুখ। পরে এলাকার দুই শতাধিক পরিবারের মধ্যে শীতবস্ত্র হিসেবে একটি করে কম্বল,  দশ কেজি চাল, দুই লিটার তেল,  দুই কেজি ডাল করে বিতরণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com