1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
যুক্তরাজ্যে মতবিনিময়সভায়-কয়ছর আহমেদ, জগন্নাথপুর-শান্তিগঞ্জ আর কখনো অবহেলিত থাকবে না জুলাই গণঅভ্যুত্থান দিবসে জগন্নাথপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সভা ও  বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না: জামায়াত আমির প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, এনসিপির অব্যাহতিপ্রাপ্ত নেতা সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইহকাল-পরকালে মায়ের খিদমতের উপকারিতা সাংবাদিক সানোয়ার হাসান সুনু ও জগন্নাথপুর গ্রামবাসী কে  নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত  সুনামগঞ্জের জামালপুরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ১৬ ঘণ্টা পর লাশ উদ্ধার ঢাকার তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ, আহত বেশ কয়েকজন জগন্নাথপুরের সন্তান অধ্যক্ষ শহিদুল আলম এবার সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরেকদফা বাড়তে পারে

  • Update Time : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৫৬ Time View
  • জগন্নাথপুর টুয়েন্টি ফোর ডেস্ক –
  • করোনাভাইরাস মহামারির পরিপ্রেক্ষিতে কওমি মাদ্রাসা ছাড়া দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই চলমান ছুটি আরও এক দফা বাড়ানো হবে কিনা, তা জানা যাবে রোববার। শনিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এমন তথ্যই পাওয়া গেছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর বিষয়ে রোববার সকালে ঘোষণা আসতে পার বলে জানিয়েছেন মন্ত্রণালয়টির জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। বেশ কয়েক ধাপে বাড়ানোর পর সেই ছুটি ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছিল।

তবে দেশে এখনও মহামারির প্রকোপ না কমায় ছুটি বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। অবশ্য করোনার কারণে ফেব্রুয়ারি মাস দেখে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে কিনা, তা আগেই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

করোনা মহামারির কারণে এবার প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী, অষ্টমের সমাপনী ছাড়াও এইচএসসির পরীক্ষা বাতিল করা হয়েছে। জেএসসি ও এসএসসির ফলের ভিত্তিতে এইচএসসির ফল প্রকাশ হলেও প্রাথমিকের অন্য শ্রেণিগুলোয় পরীক্ষা ছাড়া পরবর্তী ক্লাসে তুলে দেওয়া হচ্ছে।

আর মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত অ্যাসাইনমেন্ট দিয়ে মূল্যায়ন করা হচ্ছে শিক্ষার্থীদের।

অন্যদিকে উচ্চশিক্ষা স্তরে স্বাস্থ্যবিধি মেনে অনার্স ও মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা নিতে অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com