1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

লকডাউনে মাঠে থাকবে তিন বাহিনী

  • Update Time : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৫৪৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে দেশে ১ জুলাই (বৃহস্পতিবার) থেকে ‘সর্বাত্মক লকডাউন’ বাস্তবায়নে পুলিশ-বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রবিবার বিভিন্ন বিভাগের কর্মসম্পাদন চুক্তি শেষে সচিবালয়ে তিনি এ কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘লকডাউন না মানলে মৃত্যুর সংখ্যা বাড়বে, হাসপাতালে চিকিৎসা দেওয়া মুশকিল হয়ে যাবে। করোনা নিয়ন্ত্রণ করা না গেলে অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হবে, অন্য দেশ ভিসা দিতে চাইবে না।’
দেশের হাসপাতালের চিত্র তুলে ধরে তিনি জানান, এখনো হাসপাতালে যথেষ্ট বেড আছে। হাইফ্লো ন্যাজাল ক্যানোলা পর্যাপ্ত আছে। ওষুধের কোনো ঘাটতি নেই।

তিনি বলেন, মডার্নার ২৫ লাখ ডোজ টিকা পেতে বাংলাদেশ তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। চীনের সঙ্গে করা চুক্তি অনুযায়ী আগামী মাসে টিকা আসবে। আশা করা হচ্ছে, টিকা কার্যক্রম আর বন্ধ হবে না। দেশীয় টিকা উৎপাদনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে কাল সোমবার থেকে বুধবার পর্যন্ত দেশে সীমিত পরিসরে লকডাউন থাকবে। এরপর ১ জুলাই থেকে ৭ দিনের জন্য ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com