1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ইজমা ওয়েলফেয়ার সোসাইটির ১০তম বর্ষপূর্তি পালন

  • Update Time : শনিবার, ১২ জুলাই, ২০২৫

প্রেস বিজ্ঞপ্তি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা রানীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও পূর্বপাড়া গ্রামের সামাজিক সংগঠন ইজমা ওয়েলফেয়ার সোসাইটির ১০তম বর্ষপূর্তি উপলক্ষে গতকাল শুক্রবার রাতে সংগঠনের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইজমা ওয়েলফেয়ার সোসাইটি’র সভাপতি মোঃ ফাহিম আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জালাল আহমেদের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের ধর্ম বিষয় সম্পাদক মোঃ বুরহান খাঁন।
আলোচনা সভায় বক্তব্য দেন, ইজমা ওয়েলফেয়ার সোসাইটি’র উপদেষ্টা মন্ডলির সদস্য মোঃ সাজ্জাদুর রহমান, মোঃ রহিম খাঁন, মোঃ ফরিদ মিয়া, মোঃ বাবুল মিয়া, মোঃ জিল্লুর রহমান, মোঃ বাছির মিয়া, মোঃ জিতু মিয়া, আব্দুল খালিক, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক অলিদুর রহমান, সহ অর্থ সম্পাদক মোঃ মুজাক্কির খাঁন, সহ প্রচার সম্পাদক মোঃ আজহার মিয়া প্রমুখ।
এতে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম খাঁন, অর্থ সম্পাদক মোঃ রাজু মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক মির্জা নাজমুল মিয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ মারুফ মিয়া, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ মান্না মিয়া, প্রচার সম্পাদক মোঃ আবু হাসান, সম্মানীত সদস্য মোঃ দবির মিয়া, মোঃ স্বপন মিয়া, মোঃ মুন্না মিয়া, মির্জা রুমেন মিয়া, মোঃ রাব্বী মিয়া, মোঃ মনসুর মিয়া,মোঃ সাজাদ মিয়া, মোঃ মাজিদ মিয়া, মোঃ আরিফ খাঁন, মোঃ রায়েল মিয়া,মোঃ মজর মিয়া।
পরে সংগঠনের ১০তম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com