1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁদা না পেয়ে বীর মুক্তিযোদ্ধার বসতঘর ভাঙচুর ও লুটপাট. অভিযুক্ত যুবদল নেতা জগন্নাথপুরে বিদ্যুৎ বিপর্যয়ে বিপর্যস্ত জনজীবন জানা গেল, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করায় জামায়াতের ক্ষোভ সংবিধানে সংস্কার পরিষদের অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী জাকাতের গুরুত্ব ও আদায়ের খাত জগন্নাথপুরে বৃষ্টিতে ফসল রক্ষা বেড়িবাঁধে ফাটল ‘আমি হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না’ ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী খারগ দ্বীপে মার্কিন হামলা, ‘নিয়ন্ত্রণের বাইরে’ যেতে পারে তেলের বাজার

জগন্নাথপুরে ওয়ার্ড আ. লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

  • Update Time : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামিল আহমদকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার ( ৮ নভেম্বর) তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এরআগে গতকাল বৃহস্পতিবার রাতে পৌরসভার কেশবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আওয়ামী লীগের ওই নেতা জগন্নাথপুর পৌরসভার কেশবপুর এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সুনামগঞ্জ সদর মডেল থানার শিক্ষার্থীদের উপর হামলা মামলায় জড়িত সন্দেহে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রাতেই তাঁকে সুনামগঞ্জ সদর মডেল থানায় পাঠানো হয়। পরে শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ১ মাস পর গত ৪ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন ঘটনায় আহত জহিরের ভাই। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামী করা হয়। এ পর্যন্ত ওই মামলায় অজ্ঞাতনামা আসামী হিসেবে জগন্নাথপুর আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের ১৫ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com