1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

সিলেটে স্কুলছাত্র হত্যা: ৮ জনের মৃত্যুদণ্ড, ৭ জনকে যাবজ্জীবন

  • Update Time : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটের বিশ্বনাথ উপজেলায় স্কুলছাত্র সুমেল হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৭ জনের যাবজ্জীবন ও ১৭ জনের দুই বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে সিলেটের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের (ভারপ্রাপ্ত) বিচারক সৈয়দা আমিনা ফারহীন এ আদেশ দেন।

পাবলিক প্রসিকিউটর আশিক উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। রায় ঘোষণাকালে একজন ছাড়া সাজাপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার দৌলতপুর ইউনিয়নের চৈতননগর গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী সাইফুল ইসলাম, তার ভাই নজরুল ইসলাম ও সদরুল ইসলাম, একই গ্রামের সিরাজ উদ্দীন, জামাল আহমদ, নোয়াগাঁও গ্রামের শাহিন আহমদ, ঘাগুটিয়া গ্রামের আব্দুল জলিল ও পশ্চিম গড়গড়ি গ্রামের আনোয়ার হোসেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- চৈতন নগরের ইলিয়াস হোসেন, আব্দুন নুর, জয়নাল হোসেন, আশিক হোসেন, আছকির আলী, ফরিদ আহমদ ও আকবার আলী। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ২ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

২ বছর করে দণ্ডপ্রাপ্তরা হলেন- লুৎফুর, ময়ূর, মানুনুর রশিদ (পলাতক), কাওছার, দিলাফর, পারভেজ, ওয়াহিদ, দিলোয়ার, আজাদ, মুক্তার, রকিব, আঙ্গুর, জাবেদ, শফিক, মখলিছ, ফিরোজ ও ফখর উদ্দিন।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, বিশ্বনাথ উপজেলার চাউলধনী হাওর ভুয়া মৎস্যজীবী সমিতির নামে ইজারা নিয়ে প্রবাসী সাইফুল ও তার লোকজন ভোগদখল করে আসছিলেন। ইজারার আওতাধীন এলাকার ৩০টি গ্রামের কৃষকদের জমিসহ খাল, নালা, ডুবা দখলে নেন তারা। এ নিয়ে এলাকার কৃষকরা ইজারা বাতিলের দাবিতে আন্দোলন করেন। ২০২১ সালের ১ মে ভুয়া ইজারাদাররা মালিকানাধীন জমি থেকে মাটি কাটতে শুরু করেন। এতে বাধা দেন জমির মালিক চৈতননগর গ্রামের ইব্রাহিম আলী সিজিলসহ তাদের স্বজনরা। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে মারামারি হয়। একপর্যায়ে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভুয়া ইজারাদাররা হামলা ও গুলি চালালে স্থানীয় শাহজালাল হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র সুমেল নিহত হয়। গুলিবিদ্ধ হন তার বাবা ও চাচাসহ ৩ জন।

এ ঘটনার সুমেলের চাচা ইব্রাহিম আলী সিজিল বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করে বিশ্বনাথ থানায় হত্যা মামলা দায়ের করেন।মামলার পর আলামত নষ্ট ও আসামিপক্ষকে মদদের অভিযোগে তৎকালীন ওসি শামিম মুসা, এসআই নুর ও ফজলুল হককে প্রত্যাহার করা হয়। তদন্ত শেষে বিশ্বনাথ থানার তৎকালীন পরিদর্শক রমা প্রসাদ চক্রবর্তী ৩২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। যুক্তিতর্ক শেষে আজ রায় প্রদান করেন আদালত।

সূত্র সমকাল

 

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com