1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

জগন্নাথপুরে পুসাজ’র উদ্যোগে ইফতার মাহফিল ও ক্যালেন্ডার উন্মোচন অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

প্রেস বিজ্ঞপ্তি :
বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত জগন্নাথপুরের শিক্ষার্থীদের সংগঠন
পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন, জগন্নাথপুর (পুসাজ) এর উদ্যোগে ইফতার মাহফিল ও ক্যালেন্ডার উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

পুসাজের সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সৌরভের সঞ্চালনায়- উক্ত অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, জগন্নাথপুর এর সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, জগন্নাথপুর সরকারি কলেজের প্রভাষক আব্দুল কাহার, শাহজালাল মহাবিদ্যালয়ের প্রভাষক আবু তাহের রানা, পুসাজের প্রতিষ্ঠাকালীন সদস্য এম. শামীম আহমেদ, শাহিনুর সুজন, মাহবুব হোসাইন শাকিল, তানভীরুল হক, আবুল হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট এর রিসোর্স সেন্টার এর প্রধান শিক্ষক রাশিদ আহমদ চৌধুরী মুরাদ, ঘোষগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল কাশেম।

জগন্নাথপুরের উচ্চশিক্ষার মানোন্নয়ন ও আর্থ-সামাজিক উন্নয়নে পুসাজ ২০১৮ সাল থেকে কাজ করে আসছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com