1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে তৃণমূল উন্নয়নে গতি আসছে: মিজান চৌধুরী জগন্নাথপুরে দুই দোকানিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী সিলেটে জুয়ার আসরে পুলিশের হানা, নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ গেল বৃদ্ধের মানবতাবিরোধী অপরাধ : ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল ডেঙ্গুর সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প আল্লাহর ওপর আস্থা রাখার সহজ ৫ উপায় জগন্নাথপুরের কালনীরচর-ওসমানীনগরে হামলা-লুটপাটের অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে ভর্তিতে পরীক্ষা

জামালগঞ্জে চাচাতো ভাইয়ের হাতে স্বামী-স্ত্রী খুন

  • Update Time : সোমবার, ১০ মে, ২০২১
  • ৬৩৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
জামালগঞ্জে বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে ঝগড়া বিবাদের জের ধরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছেন এক দম্পতি। নিহতের নাম আলমগীর হোসেন (৩২) এবং তার স্ত্রীর নাম মোর্শেদা বেগম (২৮)। উপজেলার বেহেলী ইউনিয়নের আলীপুর গ্রামে রবিবার রাত পৌঁনে ৯টায় এই মর্মস্পর্শি ঘটনা ঘটে। এই দম্পতির চার সন্তান রয়েছে। বড় ছেলের বয়স ৯ বছর। নিহতদের লাশ জামালগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আলীপুর গ্রামের তাহের আলীর ছেলে আলমগীর হোসেনের সঙ্গে বাড়ির পাশের জায়গা বিক্রয় নিয়ে কিছুদিন হয় চাচাতো ভাই ঝনর মিয়ার ছেলে রাসেল মিয়ার দ্বন্দ্ব চলে আসছে। বিক্রয় করা জায়গায় বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে দুই ভাইয়ের পরিবারের মধে ২-৩ দিন হয় ঝগড়া বিবাদ চলছিল। এর জের ধরে রোববার রাত আট টায় রাসেল মিয়া আলমগীর হোসেনের ঘরে ঢুকে তাকে ছুরিকাঘাত করে। এসময় আলমগীরের স্ত্রী মোর্শেদা বেগম ফেরানোর চেষ্টা করলে তাকেও ছুরিকাঘাত করে রাসেল মিয়া। গুরুতর আহত দুইজনকে জামালগঞ্জ হাসপাতালে নিয়ে আসার সময় পথেই তাদের মৃত্যু হয়। রাত পৌঁনে ৯ টায় জামালগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে ডাক্তাররা দুজনকেই মৃত ঘোষণা করেন।
জামালগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, খুন হওয়া দম্পত্তির লাশ পুলিশের হেফাজতে রয়েছে। খুনীকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com