1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি স্বামী-স্ত্রী ও নবজাতকের লাশ/ বাসায় ডেকে আনা ব্যক্তিই কেড়ে নেন তিন প্রাণ: পিবিআই দিরাইয়ে জলমহাল থেকে দেড় কোটি টাকার মাছ লুটের অভিযোগ বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনাসভা ​ জ্বালানি সংকট উত্তরণে সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাড়িতে মিললো যুবকের অর্ধগলিত মরদেহ সত্য প্রতিষ্ঠায় ন্যায় ও শিষ্টাচারের গুরুত্ব ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

প্রার্থী ও সমর্থদের পদচারনায় মুখরিত জগন্নাথপুর পৌরশহর

  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২২০ Time View

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী ও সমর্থকদের পদচারনায় হঠাৎ করে পৌরশহর মুখরিত হয়ে উঠে। শনিবার জেলা নির্বাচন রির্টানিং কর্মকর্তার কার্য্যালয় থেকে উপজেলা নির্বাচনে অংশ নেয়া চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রার্থীরা নির্বাচনী প্রতীক পেয়েই ভোটারদের নিকট প্রতীক পরিচয় তুলে ধরে ভোট প্রার্থনায় মাঠে নেমে পড়েন প্রার্থীরা। শনিবার দুপুর থেকে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমদ মুক্তা পৌরশহরের জগন্নাথপুর বাজার এলাকায় গনসংযোগ করেছেন। প্রচারনাকালে তিনি তার নির্বাচনী আনারস প্রতীকের পরিচয় জানিয়ে ভোট প্রার্থনা করেন। এর কিছুক্ষন পরেই গনসংযোগ করেছেন বিএনপির দলীয় মনোনিত চেয়ারম্যান প্রার্থী জেলা বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান। তিনিও তার নির্বাচনী প্রতীক ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন।
এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী বিজন কুমার দেব নৌকার পক্ষে ও স্বতন্ত্র প্রার্থী উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন তার নিবার্চনী তালা প্রতিকে ভোট প্রার্থনা করেন। দিনভর প্রার্থী ও সমর্থকদের প্রচারনায় পৌরশহর মুখরিত হয়ে উঠে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com