1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

  • Update Time : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৭৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও নবীগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এর মধ্যে  একজন মোটরসাইকেল আরোহী ও একজন ট্রাকের হেলপার। মঙ্গলবার রাতে দুর্ঘটনা দুটি ঘটে।

 

জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ থানার সামনে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রনি মিয়া নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মুকুন্দপুর গ্রামের মুন্সি মিয়ার ছেলে।

সংঘর্ষের সময় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানাপুলিশ মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করে।

অপরদিকে, ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের পানিউমদা বাজারে একটি লরির পেছনে ট্রাকের ধাক্কা লাগে। এতে ট্রাকের হেলপার ঘটনাস্থলেই নিহত হয়। তাৎক্ষনিক তার পরিচয় জানা যায়নি।

 

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন- লরির ধাক্কায় ট্রাকটি দুমড়ে মুচড়ে গেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com