1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
৯ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কবার্তা ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টি নিয়ে আপত্তি ট্রাম্পের রিজিক নিয়ে কোরআনে যা বলা হয়েছে পাম্পে তেল নিতে গিয়ে সংঘর্ষ-ককটেল বিস্ফোরণ, আহত ১০ নলুয়ার হাওরের অর্ধেক ধান পানির নীচে, বুক পানিতে নেমে ধান উত্তোলনের লড়াই কৃষকের হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার:প্রধানমন্ত্রী বজ্রপাতে বাবার মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু কন্যা যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যা: তদন্তে বেরিয়ে এলো যেসব চাঞ্চল্যকর তথ্য ইউরোপে অভিবাসন নীতিতে বড় পরিবর্তন, সীমান্ত নিয়ন্ত্রণে কঠোর অবস্থান যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যা: রুমমেট গ্রেফতারের পর উঠে আসছে নতুন তথ্য

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকর্মী কারাগারে

  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

জগন্নাথপুর২৪ ডেস্ক::
পেট্রল পাম্প ভাঙচুর ও তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় ঝিনাইদহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান জীবনসহ ৭ জনকে আটকের পর গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১২টার দিকে বাস মালিকদের পক্ষে সাইফ নোমান ও সৃজনী ফিলিং স্টেশনের পক্ষে শামসুল কবীর মিলন বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় পৃথক দুইটি মামলা দায়ের করেন।

এদিন দুপুর ২টার দিকে তাদের সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক মোখলেছুর রহমানের আদালতে পাঠানো হয়। বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের মো. মোক্তার হোসেন।

তারা হলেন—জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আশিকুর রহমান জীবন, যুগ্ম আহ্বায়ক এজাজ হাসান অন্তর, ‘দ্য রেড জুলাই’ এর আহ্বায়ক আবু হাসনাত তানাঈম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ন কবির, তাশদিদ হাসান ও রাসেল।

এদিকে গণমাধ্যমে পাঠানো জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৭ মার্চ ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় তাজ ফিলিং স্টেশনে পেট্রল নিতে গিয়ে পাম্প কর্মচারীদের হামলায় নিহত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী ফারদিন আহম্মেদ নীরব। এ ঘটনায় র‌্যাব ও পুলিশ হত্যার সঙ্গে জড়িত পাম্পের ৩ কর্মচারীকে গ্রেপ্তার করে।

নীরব হত্যার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওই নেতাকর্মীরা পেট্রল পাম্প ভাঙচুরের চেষ্টা চালায়, তবে পুলিশের তৎপরতায় তারা একই মালিকের আরাপপুর এলাকার সৃজনী ফিলিং স্টেশনে হামলা চালিয়ে ভাঙচুর করে। এরপর রাত সোয়া তিনটার দিকে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা রয়েল পরিবহনের দুইটি ও জে লাইন পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়।
পুলিশের পক্ষ থেকে বলা হয়, পেট্রল পাম্প ভাঙচুর ও তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় সিসিটিভি ফুটেজ, তথ্য প্রযুক্তির ব্যবহার ও মোবাইল ট্রাকিং করে হামলাকারীদের শনাক্তের পর আটক করা হয়।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক তারেক রেজা বলেন, ‘প্রতিটি অপরাধই আইনের দৃষ্টিতে খারাপ।

আমরাও চাই প্রকৃত অপরাধীর বিচার হোক। পেট্রল পাম্প ভাঙচুর ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় যাদের গ্রেপ্তার দেখানো হচ্ছে তাদের মধ্যে অনেকেই নিরাপরাধ ব্যক্তি রয়েছে। ফলে আইনের প্রয়োগ যেনো সঠিক হয়।’ সূত্র কালের কণ্ঠ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com