1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম:
এইচএসসি ও সমমান পরীক্ষায় মানবিকে সর্বোচ্চ ফেল এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ শেরে-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন জগন্নাথপুরের শাহিনুর সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে আর্মেনিয়া থেকে পাভেল পার্থ- প্রাণবৈচিত্র্য সম্মেলন কি প্রাণপ্রকৃতির রক্তক্ষত আমলে নেবে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম, কার্যকর নভেম্বর থেকে কানেক্টিভিটির নামে বাংলাদেশকে কারও কাছে ইজারা দেওয়া চলবে না: জামায়াত আমির জগন্নাথপুরে ‘দুই ভাইয়ের’ হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ইসলামে ব্যয়ে ভারসাম্য ও মিতব্যয়িতার গুরুত্ব বজ্রপাতে ৬ জনের মৃত্যু

দিরাইয়ে পৃথক সংঘর্ষে আহত-৪০

  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৫০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
দিরাই উপজেলা পৃথক দুইটি সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার হাজারীপুর ও জগদল গ্রামে এই সংঘর্ষ হয়।

জানা গেছে, উপজেলার হাজারীপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিজয় তালুকদার ও রতিন্দ্র তালুকদারের মধ্যে কয়েকদিন আগে বিরোধের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দিলে স্থানীয় সালিশের মাধ্যমে মীমাংসা করা হয়। তবে এর জেরে উত্তেজনা থেকেই যায়।

মঙ্গলবার দুপুরে হাওর থেকে সরকারি গোপাট দিয়ে ধান আনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে রতিন্দ্র তালুকদারের পক্ষের অন্তত ১৫ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর চারজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ প্রেরণ করা হয়। আহতরা হলেন- মিহির তালুকদার (৪০), রান্টু তালুকদার (৩৮), সৈকত তালুকদার (২৪) ও সাগর তালুকদার (২২)। এছাড়া বিজয় তালুকদারের পক্ষের বিজিত তালুকদার চিকিৎসা নিয়েছেন।

অপরদিকে, একই দিন বেলা ২টার দিকে জগদল গ্রামে হাঁস-মুরগি বাড়িতে প্রবেশকে কেন্দ্র করে আবা মিয়া ও তখলুজ মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন।

এ বিষয়ে দিরাই থানার ওসি এনামুল হক চৌধুরী জানান, হাজারীপুর ও জগদল গ্রামের পৃথক সংঘর্ষের ঘটনা নিশ্চিত করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com