1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁদা না পেয়ে বীর মুক্তিযোদ্ধার বসতঘর ভাঙচুর ও লুটপাট. অভিযুক্ত যুবদল নেতা জগন্নাথপুরে বিদ্যুৎ বিপর্যয়ে বিপর্যস্ত জনজীবন জানা গেল, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করায় জামায়াতের ক্ষোভ সংবিধানে সংস্কার পরিষদের অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী জাকাতের গুরুত্ব ও আদায়ের খাত জগন্নাথপুরে বৃষ্টিতে ফসল রক্ষা বেড়িবাঁধে ফাটল ‘আমি হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না’ ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী খারগ দ্বীপে মার্কিন হামলা, ‘নিয়ন্ত্রণের বাইরে’ যেতে পারে তেলের বাজার

যে পাপের কারণে আসমানি আজাব বৃদ্ধি পায়

  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

ইসলামের দৃষ্টিতে যেসব পাপকে জঘন্যতম বিবেচনা করা হয়, তার মধ্যে অন্যতম হলো বিবাহবহির্ভূত শারীরিক সম্পর্ক। এটি মানুষের চরিত্র হরণ করে, বংশের পবিত্রতা নষ্ট করে এবং দুনিয়া ও আখিরাতে বিভিন্ন কঠিন শাস্তির উপযুক্ত করে দেয়।

এ জন্য মহান আল্লাহ পবিত্র কোরআনে এ কাজ থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আর তোমরা ব্যভিচারের কাছে যেয়ো না, নিশ্চয়ই তা অশ্লীল কাজ ও মন্দ পথ।

’ (সুরা : বনি ইসরাঈল, আয়াত : ৩২)

 

এটি এতটাই জঘন্য কাজ যে নবীজি (সা.) এই কাজকে ঈমানের সঙ্গে সাংঘর্ষিক কাজ হিসেবে চিহ্নিত করেছেন। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ব্যভিচারী ব্যক্তি ব্যভিচারে লিপ্ত থাকাবস্থায় মুমিন থাকে না…। (মুসলিম, হাদিস : ১০৬)

নাউজুবিল্লাহ, যদি সেই অবস্থায় কারো মৃত্যু চলে আসে, তাহলে তার দুনিয়া ও আখিরাতের কী পরিণতি হবে তা ভাবা উচিত। কেউই জানে না তার মৃত্যু কখন হবে, যদি এ রকম কাজে লিপ্ত অবস্থায় মৃত্যুর ফেরেশতা হাজির হয়ে যায়, এর জন্য দুর্ভাগ্য আর কিছুই থাকতে পারে না।

কারণ যেসব পাপ আল্লাহকে অধিক ক্রোধান্বিত করে, বিবাহবহির্ভূত শারীরিক সম্পর্ক তার অন্যতম। আবদুল্লাহ (রা.) বলেন, আমি বললাম, ইয়া রাসুলুল্লাহ! সবচেয়ে বড় পাপ কোনটি? তিনি বলেন, …তোমার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে তোমার ব্যভিচারে লিপ্ত হওয়া। (নাসায়ি, হাদিস : ৪০১৩) 

সমাজে বিবাহবহির্ভূত সম্পর্ক বেড়ে গেলে গোটা সমাজের ওপর আসমানি আজাব নেমে আসে। সামগ্রিকভাবে সবাইকে এর কুফল ভোগ করতে হয়।

আয়েশা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, এই উম্মতের শেষ পর্যায়ে ভূমিধস, শারীরিক অবয়ব বিকৃতি ও পাথর বর্ষণের শাস্তি নিপতিত হবে। আমি বললাম, হে আল্লাহর রাসুল (সা.)! আমাদের মধ্যে সেলাক বিদ্যমান থাকা সত্ত্বেও কি আমাদের ধ্বংস করে দেওয়া হবে? তিনি বলেন, হ্যাঁ, যখন ঘৃণ্য পাপাচারের প্রকাশ ও ব্যাপক প্রসার ঘটবে। (তিরমিজি, হাদিস : ২১৮৫)

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com