1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জের হাওরে মাছ ধরতে গিয়েছিল তিন ভাই, স্রোতে ভেসে একজনের মৃত্যু স্থানীয় নির্বাচনে ত্যাগী-পরীক্ষিতদের মূল্যায়ন করবে বিএনপি জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় ২জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ-২, স্বজনেদের কান্না থাকছে না হবিগঞ্জে ‘হোমিওপ্যাথিক তরল পান’ করার পর স্বামী-স্ত্রীসহ পাঁচজনের মৃত্যু জগন্নাথপুরে হাওরে নৌকাডুবি, ৪ জন নিখোঁজ সুদিন ও দুর্দিনে আল্লাহর ওপর ভরসা রাখতে হবে জগন্নাথপুর প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগর পাড়ি দিয়ে স্পেনে হাজারো অভিবাসীর প্রবেশ, নিহত ৯ ছাতকে এনাম হত্যা, ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড সিলেটে জগন্নাথপুরের এক যুবকসহ ৪ জনের মরদেহ উদ্ধার

বন্ধু বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজের পর নদীতে মিলল যুবকের মরদেহ

  • Update Time : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৯ Time View
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদী থেকে  মছব্বির আহমদ (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (৯ আগষ্ট)  সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এরআগে শুক্রবার রাতে উপজেলার আশারকান্দি ইউনিয়নের দীঘলবাগ (মরাকালনীরচর) এলাকার কুশিয়ারা নদী থেকে ওই যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ। মছব্বির আহমদ মৌলভীবাজার সদর উপজেলার সোনাপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, গত বুধবার রাতে মৌলভীবাজার সদর উপজেলার মীরপুর গ্রামের এক বন্ধু বাড়ি থেকে নৌকাযোগ ফেরার পথে মনু নদীতে পড়ে নিখোঁজ হন মছব্বির আহমদ। এ ঘটনার পরদিন মছব্বিরের বড় ভাই আলাল মিয়া মৌলভীবাজার সদর মডেল থানায় একটি সাধারন ডায়েরি করেন। ঘটনার দুই দিন পর গত শুক্রবার রাতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদীতে ভাসমান মরদেহ পাওয়ার সংবাদে আলাল মিয়া এসে তাঁর ভাইকে সনাক্ত করেন।
 এ ব্যাপারে আলাল মিয়া মুঠোফোনে বলেন, গত বুধবার আমার ভাই তাঁর এক বন্ধু বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে ফেরার পথে সে নিখোঁজ হয়। শুনেছি নদী পাড় হতে গিয়ে নৌকা থেকে সে পড়ে যায়। কিন্তু কিভাবে পড়েছে তা সঠিক জানি না।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com