1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

নির্দোষ ব্যক্তিকে শাস্তি দেওয়ার পরিণাম

  • Update Time : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৩৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

যারা অন্যায়ভাবে মানুষের ওপর শাস্তি বা কষ্ট আরোপ করে, আল্লাহ তায়ালা কিয়ামতের দিন তাদেরকেও শাস্তি দিবেন। নির্দোষ ব্যক্তিকে কষ্ট দেওয়া বা শাস্তি দেওয়ার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়ে হাদিসে বর্ণিত হয়েছে-

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، قَالَ مَرَّ هِشَامُ بْنُ حَكِيمِ بْنِ حِزَامٍ عَلَى أُنَاسٍ مِنَ الأَنْبَاطِ بِالشَّامِ قَدْ أُقِيمُوا فِي الشَّمْسِ فَقَالَ مَا شَأْنُهُمْ قَالُوا حُبِسُوا فِي الْجِزْيَةِ ‏.‏ فَقَالَ هِشَامٌ أَشْهَدُ لَسَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ إِنَّ اللَّهَ يُعَذِّبُ الَّذِينَ يُعَذِّبُونَ النَّاسَ فِي الدُّنْيَا ‏”‏ ‏.‏

আবু কুরায়ব (রহ.) সূত্রে হিশাম (রা.) এর পিতা থেকে বর্ণিত। তিনি বলেন, একবার হিশাম ইবনু হাকীম ইবনু হিযাম সিরিয়ার কৃষকদের কাছ দিয়ে যাচ্ছিলেন। এদের কঠিন রৌদ্রে দাঁড় করিয়ে রাখা হয়েছিল।

তিনি বললেন, এদের কী হয়েছে? তারা বলল, জিজিয়ার জন্যে এদেরকে গ্রেপ্তার করা হয়েছে। অতঃপর হিশাম বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, তিনি বলেন, নিশ্চয় আল্লাহ তায়ালা তাদের সাজা দিবেন যারা পৃথিবীতে (অন্যায়ভাবে) মানুষকে সাজা দেয়।

 

(মুসলিম, হাদিস : ২৬১৩)

সংক্ষিপ্ত ব্যাখ্যা:

ইসলামে ন্যায়বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তি যদি ক্ষমতা, পদ বা শক্তি ব্যবহার করে বিনা কারণে বা অন্যায়ভাবে মানুষকে কষ্ট দেয়, শাস্তি দেয় বা অপমান করে।

 

তাকে আল্লাহ তায়ালা পরকালে কঠোর শাস্তি দেবেন। এই হাদিস আমাদের সতর্ক করে দেয় যে, পৃথিবীতে কারো ওপর অন্যায় অত্যাচার করলে তা আল্লাহর নিকট গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে। 

কোরআনুল কারিমে বলা হয়েছে-

وَ لَا تَحۡسَبَنَّ اللّٰهَ غَافِلًا عَمَّا یَعۡمَلُ الظّٰلِمُوۡنَ ۬ؕ اِنَّمَا یُؤَخِّرُهُمۡ لِیَوۡمٍ تَشۡخَصُ فِیۡهِ الۡاَبۡصَارُ ﴿ۙ۴۲﴾

‘তুমি কখনো মনে করো না যে, সীমালংঘনকারীরা যা করে সে বিষয়ে আল্লাহ উদাসীন। আসলে তিনি সেদিন পর্যন্ত তাদেরকে অবকাশ দেন, যেদিন সকল চক্ষু স্থির হয়ে যাবে।

’ (সুরা ইবরাহীম, আয়াত ৪২) 

এখানে স্পষ্ট যে, অন্যায়ভাবে কাউকে শাস্তি দেওয়া আসলে জুলুমের শামিল, আর জালিমদের পরিণতি খুবই ভয়াবহ।
সৌজন্যে কালের কণ্ঠ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com