1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু মাওলানা ইমদাদুল্লাহর মৃত্যুতে কয়ছর আহমদ এমপির শোক ও সমবেদনা প্রকাশ শায়খে কাতিয়ার বড় ‘সাহেবজাদা’ মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ ৫ পেল ৩ হাজার ৭৯ শিক্ষার্থী ইউপি নির্বাচন: দেড় দশক পর বাড়ছে প্রার্থীর জামানত ও ভোটের ব্যয় জ্বালানি সংকট মোকাবিলায় পরিকল্পনা তুলে ধরলেন প্রধানমন্ত্রী অন্যের দোষ গোপন রাখলে আল্লাহ যে পুরস্কার দেবেন সুনামগঞ্জে বখাটেপনায় আটক ৪ শিক্ষার্থী, মুচলেকায় মুক্ত জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় আহত টমটম চালকের মৃত্যু অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী ডেপুটি মেয়র এলিজা রহমান

সিলেটের শিববাড়িতে এক বাসায় জঙ্গিবিরোধী অভিযান চলছে

  • Update Time : শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭
  • ৩৮৬ Time View

সিলেট প্রতিনিধি:

দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে জঙ্গিবিরোধী অভিযান চালাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (২৪ মার্চ) ভোররাত থেকে পাঁচতলা ওই ভবনটি ঘিরে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত কমিশনার রোকনউদ্দিন জানিয়েছেন।

সকালে ওই এলাকায় গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলেও স্থানীয়দের কথায় জানা গেছে।

রোকনউদ্দিন বলেন, “ওই বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে বলে সন্দেহ করা হচ্ছে।”

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার পাঠানপাড়া সড়কের পাশে অবস্থিত পাঁচতলা ও চার তলা বিশিষ্ট দুটি ভবনের নাম আতিয়া মহল। সিলেট নগরীর আতিয়া ট্রেভেলস্ এর স্বত্বাধিকারী দক্ষিণ সুরমার শিববাড়ির বান্দরঘাট (বন্দরঘাট)’র বাসিন্দা উস্তার মিয়া।

গত জানুয়ারি মাসে প্রাণ কোম্পানির অডিট অফিসার পরিচয়ে কাওসার আহমদ ও মর্জিনা বেগম ওই বাড়ি ভাড়া নেন।

বৃহস্পতিবার রাত থেকে ওই বাড়ির চারপাশে সশস্ত্র অবস্থান নেয় পুলিশ।

চট্টগ্রামের সীতাকুণ্ড ও ঢাকায় জঙ্গিবরোধী অভিযানে আটকদের কাছে তথ্য কয়েকদিন আগে সিলেট আসে কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা। তারা বিভিন্ন সূত্রে তদন্ত ও অনুসন্ধান চালিয়ে এ বাড়ির সন্ধান পায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com