1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ৫৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীর অংশগ্রহণে শেষ হলো মেধাবৃত্তি পরীক্ষা হবিগঞ্জে জাতীয় গ্রিডের  ৪ হাজার ২৯২ লিটাৃর কনডেনসেট চুরি ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৭তম প্রকাশনা ও অ্যাওয়ার্ডস ২০২৬ অনুষ্ঠান ১৭ নভেম্বর মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া লিবিয়া-সার্বিয়াসহ যে ১২ দেশে কর্মী পাঠানো যাবে না বিরোধের জেরে বন্ধুকে হত্যা, কুয়েতে বাংলাদেশি প্রবাসীকে মৃত্যুদণ্ড ইসলামে ব্যয়ে ভারসাম্য ও মিতব্যয়িতার গুরুত্ব দিরাইয়ে প্রেমিক-প্রেমিকার পালিয়ে যাওয়া নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫ ৭ মাস বন্ধ থাকার পর ডাক বাংলো সেতুর কাজ শুরু, সম্পন্ন হবে মার্চে ছাতকে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৪০ রিপাবলিকানদের হারে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প

সুনামগঞ্জে সেনাবাহিনীর লাঠিচার্জে শিক্ষার্থীদের অবরোধ পণ্ড

  • Update Time : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ২১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

নব নির্মিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেয়ার প্রতিবাদে এবং দ্রুত সময়ের  মধ্যে হাসপাতাল চালুর দাবিতে অনির্দিষ্টকালের ক্লাস বর্জনের পাশাপাশি সুনামগঞ্জ – সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছিল শিক্ষার্থীরা। পরে সেনাবাহিনী শিক্ষার্থীদের সরিয়ে দেবার চেষ্টা করলে, উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে ক্যাম্পাসে নিয়ে যায় সেনাবাহিনী।

 

রোববার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এই উত্তপ্ত পরিস্থিতি ছিল। এরআগে মেডিকেল কলেজের সামনে সিলেট-সুনামগঞ্জ সড়কের মদনপুর এলাকায় সড়কের দুপাশে বাঁশ দিয়ে বেড়িকেড দিয়ে অবরোধ করে তারা। এতে সুনামগঞ্জ সিলেট মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এসময় পথচারী স্থানীয় লোকজনও ছাত্রদের পক্ষে কথা বলতে দেখা যায়।

 

বেলা ১১ টায় সেনাবাহিনী এসে শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দিতে অনুরোধ করেন। এসময় দু’পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এরপর লাঠিচার্জ শুরু করে সেনাবাহিনী। প্রায় দেড় ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় সেনাবাহিনী। এসময় কয়েকজন শিক্ষার্থী আহত হন। এই রিপোর্ট লেখার সময় বেলা ২ টা ক্যাম্পাসের ভেতরে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করছিল। শিক্ষার্থীরা অভিযোগ করে, সড়ক ছেড়ে আসার পরও ক্যাম্পাসের ভেতরে এসে তাদেরকে মারপিট করা হয়েছে।

 

ঘটনার পর সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন গণমাধ্যমকর্মীদের জানান, সড়ক অবরোধ করায় শিক্ষার্থীদের সরানো হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

 

সুনামগঞ্জ মেডিকেলের শিক্ষার্থীরা সন্ধা ৭ টায় সংবাদ সম্মেলন ডেকেছে। বিকাল ৪ টায় শিক্ষার্থীদেয় ন্যায্য দাবি মেনে নেবার দাবি জানিয়ে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করবে সুশাসনের জন্য নাগরিক।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com