1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ৪০টি নিষিদ্ধ রিং জাল জব্দ, পরে পুড়িয়ে ধ্বংস আপত্তিকর ভিডিও ভাইরাল, দল থেকে বহিষ্কার বিএনপি নেতা জুমার দিন কখন দোয়া কবুল হয়, হাদিসে যা বলা হয়েছে চট্রগ্রামে বন্যার্তদের মধ্যে জগন্নাথপুরের মাতৃভূমি ফাউন্ডেশনের ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ গাজী নজরু‌লের এম‌পি পদ বা‌তি‌লে স্পিকার-ইসিকে জামায়া‌তের চি‌ঠি জগন্নাথপুরে আইন শৃঙ্খলা কমিটির সভায়-মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করছেন ‘আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে’ ষাটোর্ধ্ব বয়সে আবারো গ্রাজুয়েশন লন্ডনে শিক্ষক সৈয়দ জহুরুল হক সংবর্ধিত জগন্নাথপুরে দুই মাদকসেবীকে কারাদণ্ড, ৫ দোকানিকে অর্থদণ্ড

নতুন গানে মাতাবেন জগন্নাথপুরে সুরকন্যা বিথী

  • Update Time : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৩০ Time View

রেজুওয়ান কোরেশী – সুনামগঞ্জের হাওর-বাঁওড়ের স্নিগ্ধতা আর মাটির সুর কন্ঠে ধারণ করে সংগীতপ্রেমীদের মন জয় করে েন এই প্রজন্মের জনপ্রিয় শিল্পী বিথী রানী নাথ।

ছোটবেলা থেকে সুরের সঙ্গে যার সখ্য, সেই বিথী আজ দেড় শতাধিক মৌলিক গানের এক সমৃদ্ধ ভান্ডার নিয়ে সংগীতাঙ্গনে নিজের অবস্থান পাকাপোক্ত গায়কিতে মুগ্ধ করেছেন। তার শ্রোতাদের জন্য এবার তিনি নিয়ে আসছেন একগুচ্ছ নতুন গান।

১৯৯৬ সালের ১৪ জুলাই সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এক সংস্কৃতিমনা পরিবারে বিথী রানী নাথের জন্ম। বাবা দীপ্রেন্দ্র দেব নাথ ও মা দৌপদী দেব নাথের
অনুপ্রেরণায় গানের জগতে তার পথচলা শুরু হয় ২০০৫ সাল থেকে।

সুরের প্রতি তার সহজাত টান ও নিবেদন তাকে এনে দিয়েছে জাতীয় পর্যায়ের সন্ত্রননা। শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতায় পুরস্কার লাভের মাধ্যমে তিনি তার প্রতিভার জানান দেন এবং ২০১৪ সালে ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’ প্রতিযোগিতায় শীর্ষ দশে স্থান লাভকরে ব্যাপক পরিচিতি পান।

তার এই দীর্ঘ যাত্রাপথে বিথী রানী নাথ উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে আরও কয়েকটি নতুন সৃষ্টি। সম্প্রতি ‘কুশিয়ারা মিউজিক’ এর ইউটিউব চ্যানেল থেকে তার বেশ কিছু নতুন গান প্রচারিত হতে যাচ্ছে। এই গানগুলো শ্রোতাদের মধ্যে নতুন উন্মাদনা তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

আসন্ন গানগুলোর মধ্যে রয়েছে: দেওরা: জনাব রাব্বানীর কথা ও সুরে সাজানো এই গানটিতে পাওয়া যাবে লোকসংগীতের আবহ।

আমার তালতো ভাই: সজল কান্তি ধরের কথায় গানটির সুর করেছেন বিথী রানী নাথ নিজেই।

ইশ: তুহিন পাগলার কথায় এবং রাজন খানের সুরে এই গানটি ভিন্ন ধাঁচের একটি পরিবেশনা হবে বলে ধারণা করা হচ্ছে। বেঁচে আছি না মরে গেছি: এস.এইচ সোহেল শাহের কথা ও সুরে এই গানটিতে থাকবে অনুভূতির গভীর প্রকাশ।

রূপের বিয়াই, রসের বিয়াইন: রোমান্টিক ধাচের গান “রূপের বিয়াই, রসের বিয়াইন” এই গানটির গীতিকার শ্রী রমাচারণ ও সুর করেছেন শিল্পী নিজেই, যা তার সুরকার সত্তারও পরিচয় বহন করে। গানটিতে ডুয়েটে কণ্ঠ দিয়েছেন দেশবরণ্য কণ্ঠশিল্পী গামছা পলাশ।

বন্ধু আমার জাদু যানে। এসকে শানুর কথা ও সুরে এই গানটি শ্রোতাদের জন জন্য একটি বিশেষ উপহার হবে বলে শিল্পী আশাবাদী। এই গানে ডুয়েটে রয়েছেন গীতিকার ও সুরকার কণ্ঠশিল্পী এসকে শানু। এছাড়াও এই প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী আকাশ মাহমুদের সাথে আরোও একটি গানের কাজ চলছে। এছাড়াও এইচ ডি মিডিয়াতে এস এইচ সুহেল শাহের কথা ও সুরে দুটি গান “বন্ধু চালাই আইফোন ও আমার পোষা ময়না” এবং সাদিয়া বিসিডিসহ বেশ কয়েকটি প্রতিষ্টানে জিএম মশিউরের কথা ও সুরে বেশ কয়েকটি গানের কাজ চলছে। গানগুলোর সংগীত পরিচালনায় রয়েছেন এইচ আর লিটন, এএন ফাহাদ, শিবলু মাহমুদ প্রমুখ। বিথী রানী নাথের প্রতিটি

গানেই তার নিজস্ব গায়কী ও সুরের স্বতন্ত্র ছাপ থাকে। নতুন এই গানগুলোও তার ব্যতিক্রম হবে না এবং সব ধরনের শ্রোতার মন জয় করে নেবে-এমনটাই প্রত্যাশা শিল্পী ও তার

কলাকুশলীদের। সুরের জগতে বিথীর এই অভিযাত্রা আরও বর্ণিল ও সফল হোক, এটাই সকলের কামনা।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com