1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঐক্যবদ্ধ গ্রামবাসীর সমর্থন পেলেন রেজা জগন্নাথপুরে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন  হবিগঞ্জে অপহরণের ১২ ঘণ্টা পর কিশোর উদ্ধার জগন্নাথপুরে শনিবার বিদ্যুৎ থাকবে না ৭ ঘন্টা স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য সংসদে দুই হাত তুলে দোয়া করলেন জামায়াত আমির সারা দেশে র‌্যাবের নিরাপত্তা জোরদার মানসিক চাপ কমাতে কোরআনে বর্ণিত যে ১০ আমল করবেন জগন্নাথপুরে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের উন্নয়ন সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ইজিবাইকচালকের, আটক ২ সাংবাদিক বকসি ইকবাল আহমেদ এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা

হাওরবাসীর পাশে আছি- খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম

  • Update Time : রবিবার, ২৩ এপ্রিল, ২০১৭
  • ২৯৮ Time View

জগন্নাথপুৃর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: হাওরবাসীর দুর্দশা লাঘবে সব ধরনের সহায়তা এবং তাদের পাশেই আছেন বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। রোববার সকালে সিলেটে ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩ বাস্তবায়নে জনসচেতনতা’ শীর্ষক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘হাওর এলাকায় ওএমএস চালু আছে। চালু আছে হতদরিদ্রদের কর্মসূচিও। আমরা তাদের দুর্দশা লাঘবের জন্য চেষ্টা করছি, পাশেই আছি।’

অন্যদিকে, জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে কামরুল ইসলাম অভিযোগ করেন, আমাদের অর্থনীতিকে বিধ্বস্ত করতে ও উন্নয়নকে থামিয়ে দিতে ষড়যন্ত্র হচ্ছে স্থানীয় ও আন্তর্জাতিকভাবে। জঙ্গি তৎপরতা, সন্ত্রাসী তৎপরতা তারই একটি অংশ। এরপরও দেশ এগিয়ে যাচ্ছে।

সিলেটের বিভাগীয় কমিশনার ড. নাজমানারা খানুমের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ দারা, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজ হক, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান মো. লুৎফুর রহমান, জেলা প্রশাসক রাহাত আনোয়ার প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com