জগন্নাথপুর২৪ ডেস্ক::
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ফাজিলহাটী ইউনিয়নের মেরুয়াঘোনা এলাকায় অটোরিকশায় বসে থাকাবস্থায় বজ্রপাতে খাদেমুল ইসলাম (৩২) ও তার নয় বছরের মেয়ে খাদিজা আক্তারের মৃত্যু হয়েছে।
খাদেমুলের ভাগ্নি মিলি আক্তার জানান, শুক্রবার দুপুরে দেলদুয়ার সদর ইউনিয়নের মাদারকুল গ্রামের আয়নাল হকের ছেলে খাদেমুল ইসলাম তার নয় বছরের মেয়ে খাজিদাকে সঙ্গে নিয়ে ব্যাটারিচালিত অটোরিক্শাযোগে ভাগ্নির (মিলির বড় বোন) বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে মেরুয়াঘোনা এলাকায় অটোরিকশায় বসে থাকাবস্থায় বজ্রপাতে বাবা মেয়ে আহত হন। পরে তাদের উদ্ধার করে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে আসেন। সেখানে কতর্ব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বাবা-মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. স্বর্ণালী আক্তার রুম্পা। সূত্র-যুগান্তর