1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

অধ্যক্ষ আব্দুল মতিনের কবিতা- শহরে আমিও একদিন ছিলাম…

  • Update Time : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭
  • ৩৩০ Time View

শহরে অামিও একদিন ছিলাম…

মো.অাব্দুল মতিন

শহরের গোলাপের ভালবাসা,
নামী দামী বাহারী প্রাসাদ,
মমতাহীন মানুষের ঘামের ভিড়ে,
অামিও একদিন ছিলাম।
ডাস্টবিনের দুর্গন্ধে
নাক বন্ধ করার স্মৃতি কতো…?

বস্তিতে অস্ত্রধারী যুবকের শিকার
গ্রামফেরত যুবতীর বোবাকান্না!
বস্তিওয়ালার প্রাসাদে পৌছেনা?
ওদের বিরক্ত করলে সমস্যা হবে,
সূর্যোদয়ের অাগেই মিশে যাবে কান্না
ভদ্রলোকের অাসরের কোথাও;

এইশহর কষ্ট অার সম্ভ্রমেরবিনিময়ে
মুখে অাহার দেয় গ্রাম ফেরাদের,
বড় বড় সভায় মিছিলের বন্যা হয়,
পত্রিকা ওয়ালা সুন্দর করে ছাপায়!
পতাকাবাহীগাড়ীর মর্যাদাবুঝে ট্রাফিক
শুধু অাইনভঙ্গের জরিমানা দেয় ওরা ;

অামি করচ,শাপলার মুগ্ধতায় কাটাই
প্রান্তিকজনের কোলাহলের ভিড়ে গ্রামে ;
এখানেও ‘হোসেন মিয়া’রা অাছে!
জল -স্থলে জোঁক;রক্ত চোষে দলিতের!
ভোরঅাসে কৃষকের নগ্নপায়ে
অক্সিজেন দিয়ে যায় ধরা |

♦লেখক: মো অাব্দুল মতিন
প্রতিষ্ঠাতা অধ্যক্ষ
শাহজালাল মহাবিদ্যালয়
জগন্নাথপুর,সুনামগঞ্জ ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com