1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার ২য়পর্ব:

  • Update Time : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ১৫১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব ও তাবলীগ জামাতের শীর্ষ মুরব্বি মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমা শেষ হয়েছে। আজ দুপুর সোয়া ১২টায় শুরু হয় আখেরি মোনাজাত। মোনাজাত শেষ হয় দুপুর ১২টা ৪৫ মিনিটে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন তাবলীগের এদেশীয় শীর্ষ মুরব্বি মাওলানা সাদ কান্দলভির ছেলে ইউসুফ বিন সাদ কান্দলভি। মোনাজাতে বিশ্বের মুসলমানদের কল্যাণ ও শান্তি কামনা করা হয়। এসময় আমিন ধ্বনিতে মুখর হয়ে উঠে তুরাগ নদীর তীর।

আখেরি মোনাজাতকে ঘিরে যানবাহনের বাড়তি চাপ মোকাবেলায় প্রশাসন ও পুলিশ বিভাগের পক্ষ থেকে নেয়া হয় ব্যাপক প্রস্তুতি। মোনাজাত পর্যন্ত কয়েকটি সড়ক- মহাসড়কে ভোর ছয়টা থেকে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত, আশুলিয়া মহাসড়কের বাইপাইল থেকে আব্দুল্লাহপুর এবং কামারপাড়া সড়কে সাধারণ যানচলাচল বন্ধ রাখা হয়। আখেরি মোনাজাত উপলক্ষে অতিরিক্ত ট্রেন ও বাসের ব্যবস্থা করা হয়। 

এর আগে ফজরের নামাজের পর বয়ান করেন দিল্লির নিজামুদ্দিনের মাওলানা মোহাম্মদ মোরসালিন। সকালে হেদায়াতি বয়ান করেন মাওলানা ইউসুফ বিন সাদ কান্দলভি।
এই বয়ান বাংলায় অনুবাদ করেন মাওলানা জিয়া বিন কাসিম।

সকাল থেকেই ইজতেমায় অংশ নেওয়া কয়েক লাখ মুসল্লি ইজতেমায় শামিয়ানার নিচে অবস্থান করে ইসলামের আমল, আকীদা ও করণীয় বিষয়ে জ্যেষ্ঠ মুরব্বিদের বয়ান শুনেন। 

এই পর্বের বিশ্ব ইজতেমায় অর্ধ শতাধিক দেশের প্রায় আটহাজার বিদেশি মুসল্লি অংশ নিয়েছেন। দেশের নানা প্রান্ত থেকে ইজতেমায় আসা লাখ লাখো মানুষ আখেরি মোনাজাতের পর ফিরবেন তাদের বাড়িতে। 

ইজতেমা থেকে কোরআন ও সুন্নাহ’র ঈমান আকিদা বিষয়ে শিক্ষা নিয়ে মুসলিম উম্মার পারলৌকিক মঙ্গলের লক্ষ্যে দেশ-বিদেশে তাবলীগের অনেক সদস্য ইসলামের দাওয়াতের কাজে আবারো ছড়িয়ে পড়বেন। অন্যদিকে এই ইজতেমা আয়োজন নিয়ে বিদেশি মুসুল্লীরা বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com