1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
৬ লাখ টাকায় সার্বিয়া পাঠান তাঁরা, ভিসাও দেন, বিমানবন্দরে গেলে ধরা পড়ে প্রতারণা হবিগঞ্জে অনলাইন জুয়াড়ী চক্রের চার সদস্য গ্রেপ্তার জগন্নাথপুরে এবার বোনের বাড়ি থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সিলেটে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী সহমর্মিতায় গড়ে উঠুক ইসলামী সমাজ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র বানানোর সাহস পাবে না কেউ: প্রধানমন্ত্রী ৯-১৪ মাসেই কোরআনের হাফেজ দুই শিশু সুনামগঞ্জে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রকৌশলী-শিক্ষক নিহত

জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১৩৫ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে ফিশারি পাহাড়াদার ফজলু মিয়া (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার (৯ আগষ্ট) উপজেলার আশারকান্দি ইউনিয়নের দক্ষিণ দীঘলবাক (কালানজুরা) এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
ওই ফিশারি পাহাড়াদার ফজলু মিয়া একই ইউনিয়নের বুরাইয়া গ্রামের মৃত খনু খানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কালানজুরা গ্রামের আল আমিন (লিটন) এর মাছের ফিশারিতে পাহাড়াদারে কাজ করতেন ফজলু মিয়া। প্রতিদিনের ন্যায় শনিবার রাতেও ফজলু মিয়া পাহাড়াদারে কাজ করছিলেন। পরে রোববার সকালে ওই ফিশারির পশ্চিম পাশে পাহাড়াদারের ঘরের (টিনের ছাপড়া ঘর) সামনে ফজলু মিয়ার রক্তাক্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই পাহাড়াদারের মরদের উদ্ধার করে।

ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) বিন আমিন বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে সোমবার সকালে পাঠানো হবে। মৃতদেহে বেশকিছু আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। তবে, আমরা এ বিষয়ে কাজ করছি।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com