স্টাফ রিপোর্টার-
আগামীকাল বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জে আসছেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান। বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রীর একান্ত সচিব মো. হারুন অর রশীদ। ঐদিন
বিকাল ৩টায় সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে আয়ুব বখত জগলুল স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্টের ফুাইনাল খেলা উপভোগ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদান করবেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
এদিকে ঐদিন দুপুর ১২টায় মন্ত্রী জগন্নাথপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় জগন্নাথপুর উপজেলার অসহায় রোগীদের চেক বিতরণ অনুষ্ঠানে যোগদানের কথা থাকলেও এ কর্মসুচি স্খগিত করা হয়েছে।
Leave a Reply