জগন্নাথপুর২৪ ডেস্ক:
জগন্নাথপুরসহ দেশের ৬১ পৌরসভা নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী ঠিক করতে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠক ডেকেছে আওয়ামী লীগ। আজ শুক্রবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল বৃহস্পতিবার দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ূয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে সংশ্নিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে বৈঠকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশিরা ঢাকায় অবস্থান করছেন। মনোনয়ন নিশ্চিত করতে কেন্দ্রে চলছে জোর লবিং।
Leave a Reply