1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

আবারও বাস পড়ল পদ্মা নদীতে

  • Update Time : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ২৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে একটি বাস। এ ঘটনায় এখনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এসবি সুপার ডিলাক্স বাসটি  আনুমানিক সকাল ৯টার দিকে দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে, ফেরি কবরী কনভেনশন পকেট দিয়ে প্রবেশ করে ফেরির বিপরীত পার্শ্বের র‍্যাম ভেঙে নদীতে পড়ে যায়। তবে হতাহতের তথ্য পাওয়া যায়নি৷

বিআইডব্লিউটিএ কতৃপক্ষ জানিয়েছে, বাসটি ফেরিতে উঠার আগে স্থানীয় প্রশাসন বাসের সব যাত্রী নামিয়ে ফেরিতে ওঠার নির্দেশনা দেয়৷ বিআইডব্লিউটিএ হতে বাসটি উদ্ধার করার জন্য উদ্ধারকারী জাহাজ হামজা সেইল করেছে। বিআইডব্লিউটিএ এর ডুবুরিগণ কাজ শুরু করেছে। কোনো হতাহত নেই। গাড়ির ড্রাইভার ও হেল্পারকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি  বলেন, সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহণের একটি বাস দৌলতদিয়া ৭নং ফেরিঘাট পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। বাস থেকে যাত্রী নামানো অবস্থায় ছিল বলে মনে হচ্ছে।

উল্লেখ্য, গত ২৫ মার্চ দৌলতদিয়া ফেরিঘাটে ৩ নম্বর পল্টুন থেকে কুষ্টিয়ার কুমারখালি থেকে ঢাকাগামী যাত্রীবাহী ‘সৌহার্দ্য পরিবহনে’র একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এ ঘটনায় মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। সূত্র-যুগান্তর

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com