1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
ক্ষমতার প্রকৃত মালিক আল্লাহ জগন্নাথপুরে নৌকা ডুবিতে প্রাণ হারানো পরিবারের পাশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ  যে ডকুমেন্টারিতে আবু সাঈদ নেই, সেটি কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি যুক্তরাজ্যে মতবিনিময়সভায়-কয়ছর আহমেদ, জগন্নাথপুর-শান্তিগঞ্জ আর কখনো অবহেলিত থাকবে না জুলাই গণঅভ্যুত্থান দিবসে জগন্নাথপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সভা ও  বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না: জামায়াত আমির প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, এনসিপির অব্যাহতিপ্রাপ্ত নেতা সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইহকাল-পরকালে মায়ের খিদমতের উপকারিতা সাংবাদিক সানোয়ার হাসান সুনু ও জগন্নাথপুর গ্রামবাসী কে  নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত 

আমিরের সাথে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেন সংগ্রাম

  • Update Time : সোমবার, ৭ ডিসেম্বর, ২০১৫
  • ৫৩১ Time View

936সুপারস্টার অভিনেতা আমির খানের সাথে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেন কুস্তিগীর থেকে অভিনেতা বনে যাওয়া সংগ্রাম সিং।
জানা গেছে, মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান বর্তমানে ‘দঙ্গল’ নামের একটি ছবি নিয়ে ব্যস্ত আছেন। টানা শ্যুটিং করছেন প্রায় দুই মাস ধরে। মহাবীর সিং এবং তার দুই মেয়ে গীতা ও ববিতা কুমারির আত্মজীবনী অবলম্বন করে নির্মাতা নিতেশ তিওয়ারি নির্মাণ করতে চলেছেন ছবি ‘দঙ্গল’। আর আমির খান নিতেশের এই ছবিতে কুস্তিগীর মহাবীর সিংয়ের চরিত্রে অভিনয় করছেন।  অথচ তার সাথে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেন কুস্তিগীর ও অভিনেতা সংগ্রাম সিং।

‘দঙ্গল’-এ অভিনয় প্রম্তাব ফিরিয়ে দেয়া প্রসঙ্গে সংগ্রাম বলেন, আমি ‘দঙ্গল’ ছবিতে খুব ছোট্ট একটি চরিত্রে অভিনয় করার প্রস্তাব পেয়েছিলাম। তাও ফাইট করে আমির খানের সাথে হেরে যাওয়ার দৃশ্যে। হোক তা সিনেমা, কিন্তু আমি এটা একজন কুস্তিগীর হিসেবে করতে পারি না। আর এই চিন্তা করেই ছবিতে অভিনয় প্রস্তাব ফিরিয়ে দিয়েছি।

যদিও ‘দঙ্গল’ ছবিতে একজন কুস্তিগীর চরিত্রে আমির খানের অভিনয় নিয়ে ব্যাপক প্রশংসা করেছেন সংগ্রাম। তিনি বলেন, আমির অসাধারণ একজন অভিনেতা, এবং ডেডিকেটেড। সে যখন কোনো কাজে হাত দেন তা চমৎকারভা্বেই শেষ করেন।  তিনি বিশাল তারকা, আমি মনে করি কুস্তিগীর আমির এই খেলা সম্পর্কে সকলের কাছে ইতিবাচক কিছু পৌঁছে দিবেন।

উল্লেখ্য, বর্তমানে ‘দঙ্গল’ নিয়ে পুরো মনোযোগি আমির খান। ছবির শ্যুটিংয়ের জন্য তিনি এখন লুধিয়ানা গ্রামে অবস্থান করছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com