1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম:
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন মঞ্জুর আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি ব্রিটিশ নির্বাচনে প্রচারণায় জগন্নাথপুরের জগলুর চমক কথা বলার ইসলামী শিষ্টাচার ব্যবসায়ী কমিউনিটি নেতা পঙ্কজ রায় আর নেই বিভিন্ন মহলের শোক জগন্নাথপুরে টি টুয়েন্টি লীগ “টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাসুদেববাড়ি আইডিয়াল ক্রিকেট ক্লাব” সুনামগঞ্জে পানির তোড়ে বাঁধ ভেঙে ফসলের ক্ষতি, হাজারো কৃষকের চেষ্টায় মেরামত পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক আজ , কঠোর নিরাপত্তায় ইসলামাবাদ

আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি

  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

জগন্নাথপুর২৪ ডেস্ক;;
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ সময় ধরে চলা শান্তি আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। টানা ২১ ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকের পর কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়ে পাকিস্তান ত্যাগ করেছে মার্কিন প্রতিনিধি দল।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আলোচনা ব্যর্থ হওয়ার ঘোষণা দেওয়ার পরপরই যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসলামাবাদ ছাড়েন।

পাকিস্তানের স্থানীয় সময় রোববার (১২ এপ্রিল) সকাল ৭টা ৮ মিনিটে (জিএমটি ২টা ০৮ মিনিট) ভ্যান্স ‘এয়ারফোর্স টু’ উড়োজাহাজে চড়েন। উড়োজাহাজে ওঠার সময় সিঁড়ির ওপর থেকে তিনি দায়িত্বরত পাকিস্তানি কর্মকর্তাদের উদ্দেশে হাত নেড়ে বিদায় জানান।

এর আগে আলোচনা ব্যর্থ হওয়ার জন্য ইরানকেই দায়ী করেছেন ভ্যান্স। তিনি বলেছেন, পারমাণবিক ইস্যুতে ইরানের কাছ থেকে যুক্তরাষ্ট্রের ‘ইতিবাচক প্রতিশ্রুতি’ প্রয়োজন।

ইরান কী প্রত্যাখ্যান করেছে, সে বিষয়ে জানতে চাইলে ভ্যান্স বলেন, আমি বিস্তারিত কিছু বলব না, তবে যুক্তরাষ্ট্র এই নিশ্চয়তা চেয়েছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না।

অন্যদিকে এই আলোচনা ব্যর্থ হওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দোষারোপ করেছে ইরানের প্রতিনিধিদল। ইরানের ফার্স নিউজ এজেন্সি বলেছে, যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবি চুক্তির পথ বন্ধ করেছে। তার মধ্যে হরমুজ প্রণালি ইস্যুও একটি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

ইরানি প্রতিনিধিদলের ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে ফার্স নিউজ এজেন্সি বলছে, যুদ্ধ চলাকালীন সময় যুক্তরাষ্ট্র যা অর্জন করতে পারেনি তাই দাবি করেছে আলোচনায়।

রিপোর্টে আরও বলা হয়েছে, ইরান হরমুজ প্রণালি, শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি এবং আরও বেশ কয়েকটি বিষয়ে যুক্তরাষ্ট্রের উচ্চাকাঙ্ক্ষী শর্তগুলো মেনে নেয়নি।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com