1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম:
দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৭৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পুলিশ সতর্ক অবস্থানে আছে বলে   জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম। শুক্রবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে বিপুল পরিমাণ গুলি ও অস্ত্রসহ ওয়ারীর শীর্ষ সন্ত্রাসী সজল ওরফে অটো সজল ও তার ৩ সহযোগী বাপ্পী, হানিফ ও সামছুন্নাহার গ্রেপ্তারের তথ্য জানায় পুলিশ। সজলের কাছ থেকে ২টি আগ্নেয়াস্ত্র এবং ৭৭ রাউন্ড গুলি ও হেরোইন উদ্ধার করা হয়েছে।

পুলিশ ধারণা করছে, আগ্নেয়াস্ত্র দুটি পুলিশের লুট হওয়া অস্ত্র। আর ৭৭ রাউন্ড গুলির মধ্যে ৫ রাউন্ড গুলি পুলিশের লুট হওয়া। সজলের বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ মোট ১১ টি মামলা রয়েছে।
গে মার্চে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের গুলি করেছিল একদল সন্ত্রাসী। সে সময় তিনজনকে তিনটি অস্ত্রসহ গ্রেপ্তার করেছিল পুলিশ। পুলিশ বলছে সেই অস্ত্রের জোগানদাতাও ছিল এই সজল। একটি পরিবহনের লেবার হিসেবে কাজ করা সজল একজন দুর্ধর্ষ সন্ত্রাসী বলে দাবি পুলিশের। সূত্র-মানব জমিন

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com