1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম:
ইসলামি ব্যাংক জগন্নাথপুর শাখার সেই গ্রাহক টাকা পেয়েছেন সিলেটে অনলাইন জু য়াড়ি দলের ৫ সদস্য গ্রেপ্তার আর্জেন্টিনাকে হারানো ইকুয়েডরের ১৯ ম্যাচের ‘অপরাজেয়’ যাত্রা থামাল আইভরি কোস্ট আল্লাহর ক্ষমার কোনো সীমা নেই আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ জগন্নাথপুরে ইসলামি ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও জগন্নাথপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন/ বিশ্বকাপ উৎসবে কেন সংঘর্ষে জড়াচ্ছেন আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বদলির নীতিমালা পরিবর্তন -ববি হাজ্জাজ

আত্মসমর্পণের পর জগন্নাথপুরের ৫ আ.লীগ নেতা কারাগারে

  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৬৪ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে দীর্ঘদিন পলাতক থাকার পর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেছেন।

সোমবার (৮জুন) সুনামগঞ্জ আমল গ্রহণকারী ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে আদালত তাদের জামিন নাম মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ওই ৫ নেতাকর্মীরা হলেন, উপজেলার কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলাল হোসেন রানা, নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ও জেলা ছাত্রলীগের সহ সম্পাদক সজিব রায় দুর্জয়, ছাত্রলীগ নেতা শাহেল মিয়া, জামিল আহমদ ও ফয়সল মিয়া।

বিষয়টি নিশ্চিত করে আসামি পক্ষের আইনজীবী সুনামগঞ্জ জেলা জজ আদালতের অ্যাডভোকেট শফিকুল হক বলেন, আসামিরা স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে; আদালত জামিন শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আমরা আইনানুগ ভাবে তাদের জামিনের জন্য চেষ্টা করব।

উল্লেখ্য, গেল বছরের ২৩ জুন জগন্নাথপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের কেক কাটার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ২৮ জুন জগন্নাথপুর থানায় পুলিশ বাদি হয়ে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ১২ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়। মামলায় অজ্ঞাতনামা আরও ৭০ জনকে আসামী করা হয়। ওই মামলা এখন পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। মামলাটি দায়ের পর থেকে আত্মসমর্পণ ওই ৫ নেতা পলাতক ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com