1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

আল্লাহর অসীম ক্ষমতার বিস্ময়কর প্রমাণ

  • Update Time : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৩৭ Time View
মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন,

وَ الَّتِیۡۤ اَحۡصَنَتۡ فَرۡجَهَا فَنَفَخۡنَا فِیۡهَا مِنۡ رُّوۡحِنَا وَ جَعَلۡنٰهَا وَ ابۡنَهَاۤ اٰیَۃً لِّلۡعٰلَمِیۡنَ

সরল অনুবাদ :
আর স্মরণ কর সে নারীর কথা, যে নিজ সতীত্ব রক্ষা করেছিল। তারপর আমি তাঁর মধ্যে আমার ‘রূহ’ ফুঁকে দিয়েছিলাম এবং তাকে ও তার পুত্রকে বিশ্ববাসীর জন্য করেছিলাম এক নিদর্শন ।

 

সংক্ষিপ্ত ব্যাখ্যা :

এই আয়াতে আল্লাহ তাআলা সতি-সাধ্বী নারীর দ্বারা মারয়াম (আ.)-কে বুঝিয়েছেন। তারপর মারইয়াম (আ.)-এর পুত্র ঈসা (আ.)-কে বিনা পিতায় সৃষ্টি করে তাঁদের মাতা-পুত্রকে নিজ কুদরতের এক মহানিদর্শন বানিয়েছিলেন। (তাফসিরে তাওজিহুল কোরআন)

এভাবেই আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে মারইয়াম (আ.) ও ঈসা (আ.)-এর ঘটনা বর্ণনা করেছেন। কোরআন কারিমে প্রায়ই জাকারিয়া (আ.) ও ইয়াহইয়ার (আ.)-এর ঘটনার সঙ্গে সঙ্গেই মারইয়াম (আ.) ও ঈসা (আ.)-এর ঘটনা বর্ণনা করা হয়েছে।

কেননা, তাঁদের ঘটনার বিবরণ ও শিক্ষা প্রায় একই। জাকারিয়া (আ.) পূর্ণ বার্ধক্যে পদার্পণ করেছিলেন এবং তার স্ত্রীও ছিলেন বন্ধ্যা। আর তিনিও বার্ধক্যে উপনীত হয়েছিলেন, এমতাবস্থায় আল্লাহ তাআলা তাদের সন্তান দান করেছিলেন। মহান আল্লাহ নিজের এই ক্ষমতা প্রদর্শনের পর স্বামী ছাড়াই শুধু স্ত্রী লোককে সন্তান দান করে তিনি নিজের আরো ব্যাপক ক্ষমতা প্রকাশ করেছেন।
সুরায়ে আলে ইমরান ও সুরায়ে মারইয়ামেও এই শ্রেণিবিন্যাসই রয়েছে। আর ঈসা (আ.) ছিলেন আল্লাহর কুদরতের এক মহা নিদর্শন। (তাফসিরে ইবনে কাসির, তাফসিরে জাকারিয়া, তাফসিরে আহসানুল বায়ান)
শিক্ষা ও বিধান

১. চরিত্রের পবিত্রতা আল্লাহর কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ।

২. আল্লাহ পবিত্র ও নেককার বান্দাদের সম্মানিত করেন। মারইয়াম (আ.)-এর তাকওয়া, ইবাদত ও পবিত্রতার কারণে আল্লাহ তাঁকে বিশেষ মর্যাদা দান করেছেন এবং কোরআনে তাঁর প্রশংসা করেছেন।

 

৩. আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান। স্বামী ছাড়া মারইয়াম (আ.)-এর গর্ভে ঈসা (আ.)-এর জন্ম দেওয়া আল্লাহর অসীম ক্ষমতার এক মহান নিদর্শন। তিনি যখন কোনো কিছু করতে চান, তখন শুধু বলেন, ‘হও’, আর তা হয়ে যায়।

৪. ঈসা (আ.) আল্লাহর বান্দা ও তাঁর সৃষ্ট জীব। ‘আমি তার মধ্যে আমার রূহ ফুঁকে দিয়েছিলাম’-এর অর্থ এই নয় যে ঈসা (আ.) আল্লাহর অংশ। বরং এটি সম্মানসূচক সম্বন্ধ।

৫. নারীও আল্লাহর কাছে উচ্চ মর্যাদা লাভ করতে পারে। মারইয়াম (আ.) ছিলেন একজন নারী, কিন্তু তাঁর ঈমান, ইবাদত ও চরিত্রের কারণে তিনি সমগ্র বিশ্বের নারীদের জন্য আদর্শে পরিণত হয়েছেন।

৬. কঠিন পরীক্ষার মধ্যেও আল্লাহর ওপর ভরসা রাখতে হবে। মারইয়াম (আ.) সমাজের কঠিন অভিযোগ ও পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, কিন্তু আল্লাহর ওপর ভরসা রেখেছিলেন। ফলে আল্লাহ তাঁর পবিত্রতার ঘোষণা দিয়েছেন।সৌজন্যে কালের কণ্ঠ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com