1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আল্লাহর জিকিরে মন শীতল হয় নাস্তিকতা থেকে কোরআনের কাছে ‘আত্মসমর্পণ’ করলেন অভিনেতা গাজী রাকায়েত যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান জগন্নাথপুরে দারুল কিরাতের রসুলপুর মাদ্রাসা ও উত্তর রসুলপুর জামে মসজিদ কেন্দ্রের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী ছাত্রনেতার সংবর্ধনা উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট ইকড়ছই লতিফিয়া মক্তব্যের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত ফিতরা কার উপর ওয়াজিব, কত টাকা থাকলে এ বছর ফিতরা দিতে হবে? ঈদের আগে উপজেলা, পরে পৌরসভায় প্রশাসক নিয়োগ লটারি বাতিল/ স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে

আল্লাহর জিকিরে মন শীতল হয়

  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

অন্যায়-অপরাধে মনে জং ধরে; মরে যায় অন্তর। মরা দিল জিন্দা হয় আল্লাহর জিকিরে; দূর হয় মনের জং। অন্তর পরিষ্কার-পরিচ্ছন্ন হয় আল্লাহর জিকিরে। কোরআন শরিফে আল্লাহ বলেন, আল্লাহর জিকিরের মাধ্যমে মন শীতল হয়, প্রশান্তি বাড়ে (সূরা রা’দ, আয়াত-২৮) অন্যত্র রাসুল (স.) বলেন, রোজার মাস ইবাদতের বসন্তকাল। জিকির ও ধ্যানে কাটানোর মাস। গোনাহ থেকে পবিত্র হয়ে মন সজীব রাখার মাস। রাসুল (স.) বলেন, যে ব্যক্তি জিকিরের মাধ্যমে জিহ্বাকে তাজা রাখবে, কেয়ামতের মাঠে হাসতে হাসতে সে জান্নাতে প্রবেশ করবে (বায়হাকি-৬০৪৫)।

আল্লাহ হাদিসে কুদসিতে বলেন, আমি আল্লাহ ততক্ষণ বান্দার খুব কাছে থাকি, যতক্ষণ সে ঠোঁট নাড়িয়ে আমার জিকির করে (আহমদ)।

দায়লামি শরিফে হজরত আবু হুরায়রা (রা.) সূত্রে বর্ণিত- কেয়ামতের মাঠে আল্লাহ কোনো এক গাছের দিকে ইঙ্গিত করে বলবেন, আমার ওইসব বান্দাকে প্রেমময় ছন্দ-সুরে মুগ্ধ করো, যারা পৃথিবীতে আমার জিকিরে মগ্ন হয়ে গান-বাদ্য থেকে দূরে রয়েছে। আজ জিকিরকারীরা এমন সুর-তরঙ্গে নেচে উঠবেন, পৃথিবীতে কোনো প্রাণী কোনো দিন তা অনুভব করেনি।

পুরো রোজার মাসে মুমিন বান্দা জিকিরের রুটিন করে নেবে। সুযোগ সন্ধানে থাকবে জিকিরের। আল্লাহ বলেন, হে ঈমানদাররা! তোমরা অধিক হারে আল্লাহর জিকির করো। সকাল-সন্ধ্যায় আমার তাসবিহ পাঠ করো (আহযাব- ৪১-৪২)। কোন জিকির আল্লাহর কাছে প্রিয়, আমরা কোন জিকির বেশি করে পাঠ করব; এ বিষয়ে সাহাবি সামুরাহ ইবনে জুন্দুল (রা.) বলেন, রাসুল (স.) বলেছেন, সুবহানাল্লাহ, আল হামদুলিল্লাহ, লা-ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহু আকবার- এই চারটি জিকির আল্লাহর কাছে অধিকতর পছন্দের (বোখারি- ৬৩০২)। সৌজন্যে আমাদের সময়।

এ ছাড়াও হাদিসে আয়াতুল কুরসি, সাইয়েদুল ইস্তেগফার, সোবহানাল্লাহি ওয়াবিহামদিহি সোবহানাল্লাহিল আজিম ইত্যাদির কথা আছে। ইবাদতের এই মৌসুমে আমরা আল্লাহর জিকিরে মন সজীব রাখি। আল্লাহ আমাদের তাওফিক দিন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com