1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রশংসায় পঞ্চমুখ সুনামগঞ্জ -৩ আসনের এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ ফলপ্রসূ আলোচনার দাবি ট্রাম্পের, ইরান বলছে যোগাযোগই হয়নি ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার সিদ্ধান্ত ৫ দিন স্থগিত করলেন ট্রাম্প জগন্নাথপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান আবু খালেদ চৌধুরীর ২৩ তম মৃত্যু বার্ষিকী আজ ঈদের ছুটি শেষে ব্যাংক-অফিস-আদালত খুলছে কাল সুনামগঞ্জে অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ, চিকিৎসা সহকারীকে মারধর ও জরুরি বিভাগে হামলা সংসদ সদস্য কয়ছর আহমেদের নেতৃত্বে জগন্নাথপুর হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান রয়টার্সের রিপোর্ট/ ইরান যুদ্ধ ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে রমজানের ধারাবাহিকতায় শাওয়ালে যেসব রোজা রাখবেন হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

ইনাতগঞ্জে অনৈতিক কাজের বিরুদ্ধে ফুসে উঠছেন এলাকাবাসী

  • Update Time : সোমবার, ৪ মে, ২০১৫

নবীগঞ্জ সংবাদদাতা :নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে ৩ ঔষধ কোম্পানির প্রতিনিধি নারী নিয়ে পুলিশের হাতে আটকের ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। এ ছাড়া ও তাদের বিরুদ্ধে রাতভর জোয়া খেলা ও চিকিৎসা নিতে আসা মহিলা ও যুবতী মেয়েদের হাত থেকে প্রেসক্রিপশন নিয়ে টানাটানিসহ ইভটিজিং এর অভিযোগ ও রয়েছে। তারা এসব অনৈতিক কাজে জড়িয়ে পড়ায় এলাকার সচেতন মহলের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,সম্প্রতি ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানীর এরশাদুল হক (এরশাদ) এরিস্টোফার্মার ইনাতগঞ্জ প্রতিনিধি আক্তার হোসেন এর নেপথ্যে এ্যালকো ফার্মার ইনাতগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান আনিছ এর মাধ্যমে ঢাকা থেকে যুবতী পতিতা নিয়ে ইনাতগঞ্জ বাজারে আসেন। এ সময় এরশাদুল হক এরশাদ ও আক্তার হোসেন সাথে ছিলেন। রাত সাড়ে ১০টার সময় আনিছের বাসায় পতিতা নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী পূর্ব বাজার মসজিদ রোড থেকে পতিতাসহ আনিছকে আটক করতে সক্ষম হলেও এরশাদ ও আক্তার সটকে পড়েন। পরে এলাকাবাসী আনিছসহ মেয়েকে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়িতে সোপর্দ করেন। পরে গভীর রাতে ইনাতগঞ্জের একজন রাজনৈতিক নেতা পুলিশ ফাঁড়িতে গিয়ে নিজে জামিন হয়ে দু’জনকে ছাড়িয়ে নিয়ে আসেন। ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ি থেকে বানিয়াচং থানায় সম্প্রতি বদলি হয়ে যাওয়া এসআই জাহাঙ্গীর আলম এর সাথে যোগাযোগ করা হলে তিনি এ ঘটনার সত্যতা স্বীকার করেন। এছাড়া ও ড্রাগ ইন্টারন্যাশনাল এর ইনাতগঞ্জ প্রতিনিধি এরশাদুর হক এরশাদ এর নেতৃত্বে ইনাতগঞ্জ বাজারের একটি ব্যাবসা প্রতিষ্টানে সন্ধা থেকে গভীর রাত পর্যন্ত চলে জোয়ার আসর। হাজার হাজার টাকার জোয়া খেলা হয় বলে এলাকার লোকজন জানান। তাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে ইনাতগঞ্জবাসীর পক্ষ থেকে খুব শ্রীঘ্রই প্রতিবাদ সভা করে এদেরকে ইনাতগঞ্জ থেকে প্রত্যাহার করে নেয়ার দাবী জানানো হবে বলে যুব সমাজের পক্ষ থেকে এ প্রনিধিকে জানানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com