1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

ইরানের স্কুলে হামলায় নিজ দেশে কাঠগড়ায় পেন্টাগন

  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
ইরান যুদ্ধ শুরু হয়েছে দেশটির মিনাব এলাকায় চালানো মেয়েদের একটি প্রাথমিক বিদ্যালয়ে ভয়াবহ হামলার মধ্য দিয়ে। এ ঘটনায় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের কাছে ব্যাখ্যা দাবি করেছেন ডেমোক্র্যাট সিনেটররা।

ওই হামলায় ১১০টি শিশুসহ মোট ১৬৮ জন শিক্ষার্থী নিহত হয়েছে বলে দাবি করছে ইরান। খবর বিবিসির।
মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, দেশটির সামরিক তদন্তকারীরা ধারণা করছেন এই হামলার পেছনে মার্কিন বাহিনীই দায়ী হতে পারে।

তবে পেন্টাগন এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে।

সিনেটের প্রায় সব ডেমোক্র্যাট সদস্যের স্বাক্ষরিত এই চিঠিতে মিনাব এলাকায় চালানো ওই হামলা নিয়ে প্রতিরক্ষা মন্ত্রীর কাছে বিস্তারিত প্রশ্ন রাখা হয়েছে। চিঠিতে প্রথমেই জানতে চাওয়া হয়েছে আসলে যুক্তরাষ্ট্রই এই হামলা চালিয়েছে কি-না।
সিনেটররা প্রশ্ন তুলেছেন, লক্ষ্যবস্তু নির্ধারণে কোনো পুরনো বা ত্রুটিপূর্ণ তথ্য ব্যবহারের কারণে এই বিদ্যালয়টি আক্রান্ত হয়েছে কি-না।

একইসঙ্গে তারা প্রতিরক্ষা মন্ত্রী হেগসেথের পূর্ববর্তী একটি প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেন। হেগসেথ বলেছিলেন, এই যুদ্ধে কোনো ‘বোকামিপূর্ণ যুদ্ধের নিয়ম’ থাকবে না।

ডেমোক্র্যাটরা জানতে চেয়েছেন, যুদ্ধাপরাধ রোধে নির্ধারিত আন্তর্জাতিক নিয়মগুলো তিনি মেনে চলছেন কি-না।

যদি এই হামলায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নিশ্চিত হয়, তবে এটি হবে গত কয়েক দশকে মধ্যপ্রাচ্যে মার্কিন অভিযানে বেসামরিক নাগরিক হতাহতের অন্যতম বড় ঘটনা।

এদিকে, কোনো তথ্যপ্রমাণ ছাড়াই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরান নিজেই এই হামলা চালিয়েছে।

যদিও ভিডিও ফুটেজে দেখা গেছে, বিদ্যালয়ের পাশের একটি ইরানি সামরিক ঘাঁটিতে মার্কিন ‘টমাহক’ ক্ষেপণাস্ত্র আঘাত হানছে।

বিবিসি’র এক প্রশ্নের জবাবে গত সপ্তাহে হেগসেথ জানান, যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে না এবং পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সিনেটরদের চিঠির বিষয়ে পেন্টাগনের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সৌজন্যে ঢাকা মেইল.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com