1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

ঈদের দিন সেলফি তুলতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ আগস্ট, ২০১৮
  • ৪৪০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::রাজধানীর বনশ্রীতে সেলফি তুলতে গিয়ে ছাদ থেকে পড়ে মাহমুদুল হাসান হৃদয় নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। ঈদের দিন বুধবার সন্ধ্যার দিকে বনশ্রীর ই-ব্লকের ৮ নম্বর সড়কের ১ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত হৃদয় রাজধানীর খিলগাঁও মডেল কলেজের ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের ছাত্র।

নিহতের ছোট ভাই মেহেদী হাসানের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই বাবুল মিয়া জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছোট ভাই মেহেদী হাসানকে সঙ্গে নিয়ে ছাদে যান হৃদয়। একপর্যায়ে তিনি ছাদ থেকে পড়ে যান। অচেতন অবস্থায় তাকে ঢামেকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের লাশ ঢামেকে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com