1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, এনসিপির অব্যাহতিপ্রাপ্ত নেতা সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইহকাল-পরকালে মায়ের খিদমতের উপকারিতা সাংবাদিক সানোয়ার হাসান সুনু ও জগন্নাথপুর গ্রামবাসী কে  নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত  সুনামগঞ্জের জামালপুরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ১৬ ঘণ্টা পর লাশ উদ্ধার ঢাকার তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ, আহত বেশ কয়েকজন জগন্নাথপুরের সন্তান অধ্যক্ষ শহিদুল আলম এবার সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম খাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক আগস্টে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ হচ্ছে না

উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবাসীর উপকরন প্রদান

  • Update Time : মঙ্গলবার, ১০ মে, ২০১৬
  • ৪৮৩ Time View

স্টাফ রিপোর্টার :জগন্নাথপুর পৌর শহরের ৬নং ওয়ার্ড জগন্নাথপুর এলাকার বাসিন্দা বিশিষ্ট সমাজসেবী শিক্ষানুরাগী আমেরিকা প্রবাসী জুনেদ আহমদ কর্তৃক উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলিং ফ্যানসহ বিভিন্ন উপকরন সামগ্রী প্রদান করা হয়েছে।
সোমবার বিকেল ৩টায় এ উপলক্ষে বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা শিক্ষার উন্নয়নে প্রবাসীদের বিভিন্ন অনুদানের প্রশংসা করে বলেন, আমেরিকা প্রবাসী জুনেদ আহমদের বিভিন্ন অনুদান এলাকাবাসী চিরদিন কৃজ্ঞতার সাথে স্বরণ রাখবে। বিদ্যালয় শিক্ষক অভিভাবক কমিটির সভাপতি জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক সানোয়ার হাসান সুনু এর সভাপতিত্বে ও সাংবাদিক মো: আব্দুল হাই এর পরিচালনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন- আমেরিকা প্রবাসী জুনেদ আহমদ, পৌরসভার মহিলা কাউন্সিলর মীনা রানী পাল, সাবেক মহিলা কাউন্সিলর বাহারজান বিবি, বিদ্যালয়ের সাবেক সভাপতি মিরজান আলী, এস এম সির সদস্য মুজিবুর রহমান, শিক্ষক অভিভাবক কমিটির সদস্য জিতু মিয়া, শিক্ষার্থীদের অভিভাবক মানিক মিয়া, শফিকুল, জসিম মিয়া, গৌছ আলী, আব্দুর রজাক, কুটি মিয়া, লেবু মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাধবী রানী নাথ, সহকারী শিক্ষক রওশন আরা বেগম, কমিউনিটি শিক্ষক পিযুষ কান্তি পাল প্রমূখ। পরে আমেরিকা প্রবাসী জুনেদ আহমদ ৫টি সিলিং ফ্যান বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে তুলে দেন।
উল্লেখ্য, আমেরিকা প্রবাসী জুনেদ আহমদ সম্প্রতি পৌর শহরের হবিবপুর এটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৫টি সিলিং ফ্যান প্রদান করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com