1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

উপজেলা চেয়ারম্যান আকমল হোসেনের জানাজা আজ

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ২৫৪ Time View

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের নামাজে জানাজা আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। প্রথম জানাজা নামাজ সকাল সাড়ে ৯টায় সিলেটের নাইওরপুর জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এরমধ্যে সেখান থেকে জগন্নাথপুর উপজেলা সদরে নিয়ে আসা হবে তাঁর মরদেহ।
বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে সর্বস্তরের মানুষ প্রয়াতের মরদেহে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে মরদেহ গ্রামের বাড়ী শ্রীরামসীতে নিয়ে যাওয়া হবে। সেখানে বিকেল ৪.১৫ মিনিটে শ্রীরামসী স্কুল এন্ড কলেজ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। জানাজার পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি উপস্থিত থাকবেন।
প্রসঙ্গত, একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান আকমল হোসেন গত ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সন্মেলনে যোগ দিতে ঢাকায় গিয়েছিলেন। রাজধানীর পল্টন এলাকার একটি আবাসিক হোটেলে সোমবার রাত সাড়ে ১২ টায় তিনি আকস্মিক অসুস্থ হয়ে পড়লে তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত দেড়টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে মঙ্গলবার ভোরে তাঁর মরদেহ সিলেট শহরের নিয়ে আসা হয়।
এদিকে জগন্নাথপুরের জনপ্রিয় জনপ্রতিনিধি ও রাজনীতিবিদ আকমল হোসেনের মৃত্যুতে তাঁর নির্বাচনী এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com