1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

উৎফুল্ল মান্নান বলয়, হতাশ ডন অনুসারীরা

  • Update Time : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ৮৫৯ Time View

বিশেষ প্রতিনিধি::
জগন্নাথপুরে দীর্ঘ আট বছর পর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন গত বুধবার শেষ হয়েছে। সম্মেলন শেষে রাতে চার সদস্য উপজেলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটির চারজনই এমএ মান্নান বলয়ের। ফলে উৎফুল্ল মান্নানের সমর্থকরা। অপরদিকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী জাতীয় নেতা প্রয়াত আব্দুস সামাদ আজাদ তনয় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য আজিজুস সামাদ ডনের বলয়ের কেউই আংশিক কমিটিতে স্থান না পাওয়ায় হতাশা বিরাজ করছে ডন শিবিরে।
আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা জানায়, দীর্ঘকাল ধরে জগন্নাথপুরের আওয়ামী লীগ দুই বলয়ে বিভক্ত। একপক্ষে আছেন স্থানীয় সংসদ সদস্য, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান অনুসারিরা। অপর পক্ষ কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য আজিজুস সামাদ ডন সমর্থকরা।
৯ নভেম্বর রাতে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ১৬ নভেম্বর জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের দিন ঠিক করে উপজেলা আওয়ামী লীগ কে প্রস্তুতি নিতে নির্দেশ দেন। সম্মেলনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেয়। নতুন কমিটিতে জায়গা দখলে দু’বলয়ের একাধিক পদ প্রত্যাশিরা জোর লবিং, তৎপরতা আর ব্যাপক প্রচার চালান। শেষমেষ অনুষ্ঠিত সম্মেলনে মান্নান বলয়ের গত কমিটির সভাপতি আকমল হোসেন ও রেজাউল করিম সাধারণ সম্পাদক সদে স্বপদে বহাল রেখে কমিটি কমিটি ঘোষণা করা হয়। এছাড়া কমিটির অপর সহ সভাপতি মিজানুর রশিদ ভূঁইয়া ও যুগ্ম সম্পাদক আবুল হাসানও মান্নান সমর্থক। দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত সম্মেলন ঘিরে নতুন নেতৃত্বে প্রত্যাশির প্রতিফলন বাস্তবায়নে সভাপতি ও সম্পাদক পদে ১০ থেকে ১২ জন প্রার্থী প্রচারে নামলেও শেষ পর্যন্ত পুরোনোরাই নেতৃত্বে থাকলেন।

আজিজুস সামাদ ডন অনুসারি সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী এক নেতা জানালেন, দীর্ঘদিন পর অনুষ্ঠিত সম্মেলনে কেন্দ্র করে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে নতুন নেতৃত্বের প্রত্যাশা থাকলেও ক্ষমতার পাওয়ারের কাছে কমিটিতে ত্যাগের মূল্যায়ন হয়নি। এ নেতা জানান, নিয়ম অনুয়ারি দ্বিতীয় অধিবেশন হওয়ার কথা থাকলেও জেলা কমিটি দ্বিতীয় অধিবেশন না করেই জগন্নাথপুরে ত্যাগ করে রাতে সুনামগঞ্জ থেকে কমিটি ঘোষনা করা হয়। এতে করে তৃণমূলে প্রশ্ন থেকেই যাচ্ছে।
নতুন কমিটির সভাপতি আকমল হোসেন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু জানান, ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত সম্মেলনের মাধ্যমে কমিটি দেওয়া হয়েছে। আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ দলীয় সভানেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করব।
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন জানান, তাৎক্ষণিকভাবে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com