1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জের জামালপুরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ১৬ ঘণ্টা পর লাশ উদ্ধার ঢাকার তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ, আহত বেশ কয়েকজন জগন্নাথপুরের সন্তান অধ্যক্ষ শহিদুল আলম এবার সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম খাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক আগস্টে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ হচ্ছে না বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করা ভয়াবহ পাপ জগন্নাথপুরে বিএনপি নেতা  সানোয়ার হাসান কে নিয়ে যুবদল নেতার কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা জানালো বিএনপি  কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে সম্মেলনের ঘোষণা জাতীয় ওলামা-মাশায়েখদের স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সুস্পষ্ট নির্দেশনা নেই: ইসি সচিব

এইচএসসি ও আলিম পরীক্ষায় সন্তোষজনক ফলাফল করতে পারেনি, জগন্নাথুপরের শিক্ষাপ্রতিষ্টানগুলো

  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০১৫
  • ৫১১ Time View

আলী আহমদ :: রোববার প্রকাশিত এবারের এইচএসসি ও আলিম পরীক্ষায় জগন্নাথপুরের শিক্ষাপ্রতিষ্টানগুলো সন্তোষজনক ফলাফল করতে পারেনি। এ উপজেলায় উচ্চ মাধ্যমিক ৬টি শিক্ষাপ্রতিষ্টানে মোট ৯৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৭২৬ জন। পাশের হার ৭৬%।
একটি মাত্র জিপিএ-৫ পেয়েছে শাহজালাল মহাবিদ্যালয়ের মানবিক শাখার ছাত্রী রোকেয়া বেগম। আর মাদ্রাসা বোডের্র ৭টি শিক্ষাপ্রতিষ্টানে ২৬৪ জন শিক্ষার্থীদের মধ্যে পাশ করেছে ২১১ জন। কোন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করতে পারেনি। গত বছর এ উপজেলায় এইচএসসি পরীক্ষায় পাশের হার ছিল ৮৩%। জিপিএ-৫ ছিল -৩টি। বছর মাদ্রাসা বোর্ডে পাশের হার ছিল গত বছর ৯৩% । জিপিএ-৫ ছিল ৩টি। সিলেট শিক্ষা বোর্ড উপজেলার সৈয়দপুর শামছিয়া আলিয়া মাদ্রাসায় ৭ম স্থান অর্জন করতে সক্ষম হয়। এ বছর মাদ্রাসা প্রতিষ্টান থেকে কোন শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।
জগন্নাথপুর নাগরিক ফোরামের সদস্য সচিব সামান খান জানান, এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে আমরা হতাশ হয়েছি। ৬টি কলেজ প্রতিষ্টান থেকে মাত্র একটি জিপিএ-৫ এসেছে। আর মাদ্রাসা প্রতিষ্টান থেকে কোন জিপিএ-৫ পায়নি। শিক্ষার্থীদেও লেখাপড়ায় মান্নোনয়নে আরো সতেষ্ট হতে হবে।
জগন্নাথপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর নুর জানান, জিপিএ-৫ অর্জনে শিক্ষার্থীরা র্ব্যথ হলেও সার্বিক ফলাফল ভাল হয়েছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীর ‘জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম’ কে বলেন, জগন্নাথপুরে এবারের এইচ,এস,সি ও আলিম পরীক্ষার ফলাফল আশানুরূপ হয়নি। ভবিষতে শিক্ষার্থীরা যাথে ভাল ফলাফল করতে পারে সে লক্ষ্যে শিক্ষা সংশ্লিষ্ট সকলকে কাজ করার জন্য আমি বলেছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com