1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম:

এবার গণশুনানি নয়, হাওরের পিআইসি কমিটি হবে আবেদনে

  • Update Time : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ২৯৭ Time View

বিশেষ প্রতিনিধি::
জগন্নাথপুরে হাওরের বোরো ফসলরক্ষা বেড়িবাঁধ প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনের লক্ষ্যে মাইকিং করে আহ্বান করা হচ্ছে। এবার গণশুনানি না করে নিদিষ্ট ফরমে কমিটি আহ্বান করায় কৃষকদের মধ্যে কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। রবিবার কমিটি আহ্বান করে মাইকিং ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩০ নভেম্বরের মধ্যে হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধের কমিটি আহ্বান করা হয়।
পানি উন্নয়ন বোর্ড ও কৃষকরা জানান, ২০১৭ সালে ঠিকাদারি প্রথায় নির্মিত হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধ ভেঙে ফসল তলিয়ে যাওয়ার পর কৃষকদের দাবির প্রেক্ষিতে ঠিকাদারি প্রথা বাতিল করে প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) প্রথা চালু হয়। গণশুনানির মাধ্যমে হাওরপাড়ের কৃষক ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করে হাওর রক্ষা করা হচ্ছে।
উপজেলার নলুয়ার হাওর পাড়ের কৃষক সাইদুর রহমান জানান, হাওরের ফসল রক্ষায় সঠিক পিআইসি কমিটি গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণশুনানি না করে ফরম পূরণের মাধ্যমে মাইকিং করে কমিটি আহ্বান বুঝতে পারছি না। আমরা চাই পাউবোর নীতিমালা অনুযায়ী হাওর রক্ষা বাধের ভাঙ্গন এলাকায় জমির মালিক ও উপকারভোগীদের সমন্বয়ে গণশুনানির মাধ্যমে কমিটি গঠন করা হোক।
চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক আহমেদ আলী বলেন, গণশুনানির মাধ্যমে পিআইসি কমিটি গঠন করা হলে এলাকার লোকজন বাঁধের কাজের বিষয়ে অবগত থাকতেন। এখন উপজেলায় এসে অনেক চতুরলোক ফরম পূরণ করে পিআইসির দায়িত্ব নিয়ে যাবে এতে করে প্রকল্প বাস্তবায়ন কমিটি প্রশ্নবিদ্ধ হবে। এবং ঝুঁকিতে পড়তে পারে ফসল রক্ষা বেড়িবাঁধ।
হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির আহ্বায়ক সিরাজুল ইসলাম বলেন, প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠনে অনিয়মের কারণে হাওরের ফসল উত্তোলন ঝুঁকিতে পড়ে যায়। বড় প্রমাণ গত বছর নলুয়ার হাওরের কয়েকটি ফসল রক্ষা বেড়িবাঁধ। এলাকার মানুষ স্বতস্ফুর্ত অংশগ্রহণে স্বেচ্ছাশ্রমে কাজ করে বাঁধ রক্ষা করেন। এসব থেকে শিক্ষা নিয়ে কমিটি গঠন করতে হবে।
হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ সংস্কার তদারক কমিটির সদস্য সচিব পাউবোর উপ সহকারী প্রকৌশলী হাসান গাজী বলেন, গণশুনানি না হলেও কমিটি গঠন প্রশ্নবিদ্ধ হবে না।আমরা বাঁধের সন্নিকটে জমির প্রকৃত মালিক হিসেবে জমির দলিলাদি উপস্থাপন, হাওরপাড়ের উপকারভোগী হিসেবে সংশ্লিষ্টদের প্রত্যায়ন, জাতীয় পরিচয় পত্র ও সকল সদস্যের এক কপি করে ছবি আবেদন পত্রের সঙ্গে দিতে বলেছি

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com