1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

এবার ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া

  • Update Time : শনিবার, ২১ মে, ২০২২
  • ৩৩৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ফিনল্যান্ডে রুশ গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়ছে বলে তাদের জানিয়েছে রাশিয়ার জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম।

শনিবার স্থানীয় সময় সকাল থেকে ফিনল্যান্ডের রাষ্ট্রমালিকানাধীন জ্বালানি প্রতিষ্ঠান গাসুম রয়টার্সের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, ইমাট্রা এন্ট্রি পয়েন্টের মাধ্যমে গ্যাস আমদানি বন্ধ করা হয়েছে। ফিনল্যান্ডে রাশিয়ান গ্যাসের প্রবেশের জায়গা হল ইমাট্রা।

এর আগে ফিনল্যান্ডের জ্বালানিবিষয়ক সরকারি প্রতিষ্ঠান গ্যাসাম বলেছে, শনিবার থেকে দেশটিতে গ্যাস সরবরাহ বন্ধ করবে রাশিয়া। একে তো রাশিয়া থেকে কেনা গ্যাসের দাম রুবলে পরিশোধ করতে চায়নি ফিনল্যান্ড। তারই মধ্যে আবার পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের ঘোষণা। ধাক্কাটা এর পরপরই এল।

ফিনল্যান্ডে প্রাকৃতিক গ্যাসের বেশির ভাগই আমদানি করা হয় রাশিয়া থেকে। তবে দেশটির মোট জ্বালানি চাহিদার এক–দশমাংশের কম পূরণ হয় গ্যাস থেকে। খবর বিবিসির।

গ্যাসামের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিকা ইউলজানেন বলেন, ‘আমরা এই পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আমাদের গ্যাস সরবরাহব্যবস্থায় কোনো বাধা আসবে না। আগামী মাসগুলোতে আমরা সব গ্রাহককে গ্যাস সরবরাহ করতে পারব।’

এদিকে গত রোববারই ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছিল রাশিয়া। ন্যাটোতে যোগ দিলে প্রতিশোধ নেওয়া হুঁশিয়ারিও দিয়েছিল। তবে গ্যাস বন্ধের কারণ জানতে চাইলে রুবলে মূল্য পরিশোধের দিকে ইঙ্গিত করেছে রাশিয়া।

এর আগে গত মাসে পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা দেয় রাশিয়া। কারণ সেই একই। দুই দেশই গ্যাসের দাম রুবলে পরিশোধ করতে অসম্মতি জানায়।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com