1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

এবার রোমানিয়া কাঁপল ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে

  • Update Time : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২১৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
তুরস্ক ও সিরিয়ার পর এবার ভূমিকম্প আঘাত হেনেছে রোমানিয়ায়। ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। সংবাদমাধ্যম রয়টার্সের খবর।জানা গেছে, মঙ্গলবারের (১৪ ফেব্রুয়ারি) এ ভূ-কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী দেশ বুলগেরিয়া এবং সার্বিয়াও। ভূমিকম্পে কয়েকটি ভবন ও গাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) বলছে, রোমানিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কাউন্টি গর্জে ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে স্থানীয় সময় মঙ্গলবার বিকাল ৩টা ১৬ মিনিটে কম্পনটি আঘাত হানে। তার আগের দিন রোমানিয়ার একই এলাকা সামান্য কম মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল।মঙ্গলবার রোমানিয়ার ন্যাশনাল আর্থ ফিজিক্স ইনস্টিটিউট (আইএনএফপি) জানায়, গত সপ্তাহে তুরস্ক এবং সিরিয়ায় আঘাত হানা ভূমিকম্পের সঙ্গে এ কম্পনের সম্পর্ক নেই। তবে বারবার কম্পন বাসিন্দাদের উদ্বেগ বাড়িয়েছে।রোমানিয়া বেশ কয়েকটি সিসমিক ফল্টের ওপর অবস্থিত। এ কারণে দেশটিকে উচ্চ ভূমিকম্পের সম্ভাবনার অঞ্চল বলে থাকেন বিশেষজ্ঞরা।প্রসঙ্গত, দক্ষিণ-পূর্ব ইউরোপের বৃহত্তম দেশ রোমানিয়ায় ১৯৭৭ সালের ৪ মার্চ শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। ভ্রান্সিয়া ফল্টে অবস্থিত দেশটির রাজধানী বুখারেস্টে সে সময় মারা গিয়েছিলেন ১ হাজার ৫৭০ জন। আহত হয় ১১ হাজারের বেশি মানুষ।রোমানিয়ার আগে ৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ৭ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত নিহত মানুষের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com