1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে ধর্মপাশায় বিলের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু জীবন ও সময় যেভাবে বরকতময় হয় জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে সম্ভাব্য মেয়রপ্রার্থী সুজাতুর রেজা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

এশিয়ার বৃহত্তম কারাগার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • Update Time : রবিবার, ১০ এপ্রিল, ২০১৬
  • ৪১৬ Time View

স্টাফ রিপোর্টার:: কেরানীগঞ্জে নবনির্মিত কেন্দ্রীয় কারাগারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে ৪০৬ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক এ কারাগারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এটি এশিয়ার সর্বাধুনিক ও বৃহত্তম মডেল কারাগার। নবনির্মিত এ কারাগারে এক সঙ্গে প্রায় ৪ হাজার ৫৯০ জন পুরুষ বন্দি রাখা যাবে। পুরুষ কারাগারটির পাশে নতুন একটি নারী কারাগার নির্মাণাধীন রয়েছে। সেটি নির্মাণ শেষ হলে ২৭০ নারী বন্দি থাকতে পারবেন। ঢাকা থেকে ৮ কিলোমিটার দূরে ঢাকা-মাওয়া সড়কের দক্ষিণে কেরানীগঞ্জে ৪ হাজার ৫৯০ বন্দি ধারণক্ষমতার নতুন কারাগার নির্মাণ করা হয়েছে ১৯৪ দশমিক ৪১ একর জমির উপর। এ কারাগারের নির্মাণ শুরু হয় ২০০৭ সালে।

জানা গেছে, কেবল দেশের সবচেয়ে আধুনিক নয়, এশিয়ার মধ্যেও কেরানীগঞ্জের এ কারাগার একটি অন্যতম আধুনিক কারাগার। প্রথম দফায় পুরুষ কারাগার-১ এর নির্মাণকাজ শেষ হয়েছে। এর পৃথক কারাভবনগুলোর নাম দেওয়া হয়েছে পদ্মা, যমুনা, করতোয়া, বকুল, শাপলা ও চম্পাকলি।

এখন ঢাকা কেন্দ্রীয় কারাগারটি এখানে স্থানান্তরিত হবে। ৪ হাজার ৫৯০ জনের ধারণক্ষমতার এই কারাগারে প্রায় ৮ হাজার বন্দি রাখা হবে। নারী কারাগারটির নির্মাণ কাজ এখনও শেষ না হওয়ায় তাদেরকে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে সরিয়ে নেওয়া হবে। কারাগারটির কাজ শেষ হওয়ার পর তাদের ফিরিয়ে আনা হবে। এই কারাগারে একই ধারণক্ষমতা সম্পন্ন আরো একটি পুরুষ কারাগার নির্মাণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com