1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, এনসিপির অব্যাহতিপ্রাপ্ত নেতা সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইহকাল-পরকালে মায়ের খিদমতের উপকারিতা সাংবাদিক সানোয়ার হাসান সুনু ও জগন্নাথপুর গ্রামবাসী কে  নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত  সুনামগঞ্জের জামালপুরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ১৬ ঘণ্টা পর লাশ উদ্ধার ঢাকার তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ, আহত বেশ কয়েকজন জগন্নাথপুরের সন্তান অধ্যক্ষ শহিদুল আলম এবার সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম খাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক আগস্টে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ হচ্ছে না

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ১০ দিনে শেষ হওয়া উচিত : শিক্ষামন্ত্রী

  • Update Time : শনিবার, ৩০ এপ্রিল, ২০১৬
  • ৪৩৬ Time View

স্টাফ রিপোর্টার::
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আমি মনে করি ১০ দিনের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষা হওয়া উচিত। দীর্ঘ সময় ধরে এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় বহু সমস্যা সৃষ্টি হয়। আজ শনিবার সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষার মানোন্নয়ন কর্মশালা ও সরকারি কলেজ অধ্যক্ষ সম্মেলন-২০১৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আয়োজনে প্রথমবারের মতো এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নাহিদ বলেন, আমাদের এসএসসি-এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সমস্যা, এত দীর্ঘ সময় নিয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়, এই পরীক্ষা নিতে গেলে কলেজ-স্কুলে ক্লাস করানো যায় না। এক স্কুলের পরীক্ষা অন্য স্কুলে নেওয়া হয়। তিনি বলেন, এবারের এইচএসসি পরীক্ষা এপ্রিলের ৩ তারিখে শুরু হয়ে ১০ জুন শেষ হবে। এভাবে দীর্ঘ সময় পরীক্ষা চলতে পারে না।

পরীক্ষার সময় কমিয়ে নিয়ে আসার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, আমি মনে করি ১০ দিনের বেশি সময় ধরে এসএসসি ও এইচএসসি পরীক্ষা হওয়া উচিত না। আপনারা শিক্ষকদের অভিজ্ঞতা দিয়ে পরিমাপ করবেন, কোন বিষয়গুলো পরিমাপ করলে এসএসসি/এইচএসসি পাশ ধরে নেওয়া যায়। এভাবে সাবজেক্ট ভাগ করে পরীক্ষা নেওয়া যায়। তিনি শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, কম সময়ের মধ্যে কৌশল করে এই পরীক্ষা নিতে হবে। এই জন্য ডেডিকেটেড ও কমিটেড শিক্ষক দরকার। যিনি সম্পূর্ণ নিরাপত্তার সঙ্গে পরীক্ষা নিতে পারবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com