1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিএনপি নেতা  সানোয়ার হাসান কে নিয়ে যুবদল নেতার কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা জানালো বিএনপি  কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে সম্মেলনের ঘোষণা জাতীয় ওলামা-মাশায়েখদের স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সুস্পষ্ট নির্দেশনা নেই: ইসি সচিব জগন্নাথপুরের হাসপাতালে গরমজনিত রোগীর ঢল: লোডশেডিংয়েও জেনারেটরের সুফল থেকে বঞ্চিত রোগীরা প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু দ্বিতীয় স্ত্রীকে রেখে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ, ক্ষোভে ভেকু দিয়ে গুঁড়িয়ে দিল বাড়ি জগন্নাথপুরে লোডশেডিং, চাহিদার তুলনায় বিদ্যুৎ অর্ধেকেরও কম গ্রাম থেকে জাতীয় মাঠে: দিরাইয়ের দুই কিশোরের রূপকথা অন্যায়ের প্রতিবাদে কল্যাণকামিতা জরুরি জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহত ৪ পরিবারের পাশে জামায়াত

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ

  • Update Time : বুধবার, ১১ মে, ২০১৬
  • ৫২৫ Time View

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর ১০ শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮৮ দশমিক ২৯ শতাংশ। সারা দেশে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৯ হাজার ৭৬১ জন।

আজ বুধবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নেতৃত্বে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা এই অনুলিপি তুলে দেন। সেখানে শিক্ষামন্ত্রী ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।

এসএসসি ও সমমানে গত বছরের চেয়ে এবার পাসের হার বেড়েছে ১ দশমিক ২৫ শতাংশ। গতবার পাসের হার ছিল ৮৭ দশমিক শূন্য ৪ শতাংশ।

তবে গত বছরের চেয়ে এবার মোট জিপিএ-৫ কমেছে। গতবার জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ১১ হাজার ৯০১ জন।

আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসিতে পাসের হার ৮৮ দশমিক ৭০ শতাংশ। গতবার এই হার ছিল ৮৬ দশমিক ৭২ শতাংশ।

এবার এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৯৬ হাজার ৭৬৯ জন। গতবারের চেয়ে এবার জিপিএ-৫ বেড়েছে। গতবার জিপিএ-৫ পেয়েছিল ৯৩ হাজার ৬৩১ জন।

এবার এসএসসিতে মোট পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ২৮৪ জন। পাস করেছে ১১ লাখ ৫৩ হাজার ৩৬৩ জন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় এবার পাসের হার ৮৮ দশমিক ২২ শতাংশ।

অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় পাসের হার ৮৩ দশমিক ১১ শতাংশ।

সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আজ বেলা দুইটায় একযোগে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করার কথা। এবারও আগের মতো ওয়েবসাইট ও মুঠোফোনে ফল পাওয়া যাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com