1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

কঙ্গোয় জ্বর-মাথাব্যথার মতো উপসর্গে ৭৯ জনের মৃত্যু

  • Update Time : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৩৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় জ্বর, সর্দি–কাশি, কফ, শ্বাসকষ্ট ও মাথাব্যথার মতো উপসর্গ নিয়ে অন্তত ৭৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

তারা বলেছে, মারা যাওয়া ব্যক্তিদের বেশিরভাগের বয়স ১৫ থেকে ১৮ বছরের মধ্যে। এছাড়া দেশটিতে একই উপসর্গে আক্রান্ত আরও ৩০০ জনের বেশি মানুষ চিকিৎসকের কাছে এসেছেন।

পরিস্থিতি উদ্বেগ ছড়িয়েছে এমন কথা জানিয়ে দেশটির নাগরিক সমাজের নেতা সেপোরিয়েন মানজানজা রয়টার্সকে বলেন, জ্বর, সর্দি–কাশি, কফ, শ্বাসকষ্টের মতো উপসর্গে আক্রান্ত মানুষের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। আক্রান্ত প্রত্যন্ত এলাকায় ঠিকমতো ওষুধ পৌছানো যাচ্ছে না।

তবে মারা যাওয়া এসব ব্যক্তিরা কোনো ভাইরাসে সংক্রমিত কিংবা রোগে আক্রান্ত ছিলেন কিনা, তা বলতে পারছে না গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর সরকার।

দেশটির সরকার জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। আক্রান্ত এলাকাগুলো থেকে নমুনা সংগ্রহের জন্য চিকিৎসা দল পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

কয়েক বছর ধরেই ইবোলা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করছে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো।

 

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com