1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

করোনায় আরো ৩ জনের মৃত্যু

  • Update Time : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ২৬৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:;

গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৯৭৮ জনে।  নতুন করে শনাক্ত হয়েছেন ২০৫ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৫ লাখ ৭৫ হাজার ৭৮৪ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক শূন্য ৩ শতাংশে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় ২৯৯ জন এবং এখন পর্যন্ত ১৫ লাখ ৪০ হাজার ৩১৭ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৪৩টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৫২৫টি নমুনা সংগ্রহ এবং ১৯ হাজার ৮১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৮ লাখ ৫২ হাজার ৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচানয় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক শূন্য ৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনের মধ্যে ২ জন পুরুষ এবং ১ জন নারী।

দেশে মোট পুরুষ মারা গেছেন ১৭ হাজার ৯০৩ জন এবং নারী ১০ হাজার ৭৫ জন।
তাদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১ জন রয়েছেন।
মারা যাওয়া ৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ২ জন,  চট্টগ্রাম বিভাগে ১ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৩ জন মারা গেছেন।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com