1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

করোনায় আরো তিনজনের মৃত্যু

  • Update Time : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ২৩১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ১০০ জনে। নতুন শনাক্তের ৭৩ শতাংশই ঢাকা মহানগরের বাসিন্দা। নতুন করে শনাক্ত হয়েছেন ৩২৭ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৩২৩ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৯ লাখ ৪৮ হাজার ৭৯৮ জন। দৈনিক শনাক্তের হার ১ দশমিক ৯১ শতাংশ। যা আগের দিন এই সংখ্যা ছিল ১ দশমিক ৯৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ২৪৭৯ জন এবং এখন পর্যন্ত ১৮ লাখ ৫৫ হাজার ২৪৯ জন সুস্থ হয়ে উঠেছেন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, দেশে ৮৭৮টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৯৩টি নমুনা সংগ্রহ এবং ১৭ হাজার ১০৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৩৬ লাখ ৩৮৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৯১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ২০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনের সকলই পুরুষ। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৫৭৮ জন এবং নারী ১০ হাজার ৫২২ জন।
তাদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ২ জন রয়েছেন। মারা যাওয়া ৩ জনের মধ্যে ঢাকা বিভাগের ২ জন, খুলনা বিভাগের ১ জন রয়েছে। সকলই সরকারি হাসপতালে মারা গেছেন।

নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ২৩৯ জন। যা একদিনে মোট শনাক্তের ৭৩ দশমিক শূন্য ৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ২৬১ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন, চট্টগ্রাম বিভাগে ৩০ জন, রাজশাহী বিভাগে ১৪ জন, রংপুর বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ৯ জন, বরিশাল বিভাগে ২ জন এবং সিলেট বিভাগে ২ জন শনাক্ত হয়েছেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com